Friday, June 19, 2026
Homeটয়লেটে ভোটের লড়াই! নির্বাচনি সম্প্রচারে অভিনবত্ব দক্ষিণ কোরিয়ায়

টয়লেটে ভোটের লড়াই! নির্বাচনি সম্প্রচারে অভিনবত্ব দক্ষিণ কোরিয়ায়

ওয়েব ডেস্ক: গত কয়েকমাসের রাজনৈতিক অস্থিরতার পর শেষমেষ নতুন প্রেসিডেন্ট পাচ্ছে দক্ষিণ কোরিয়াবাসী (South Korea)। ইয়োন সুক ইয়োলের পর নতুন দেশনেতাকে বেছে নেওয়ার জন্য ভোটাধিকার (President Election) প্রয়োগ করছে কোটি কোটি দেশবাসী। স্থানীয় সময় সকাল ছ’টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত আটটা পর্যন্ত। প্রেসিডেন্টের দৌড়ে মোটামুটি এগিয়ে উদারপন্থী নেতা লি-জায়ে মিয়ং (Lee Jae Myung) এবং তাঁর কিম মুন-সু (Kim Moon Soo)। আর এই নির্বাচনকে আরও বেশি রঙিন করে তুলেছে সে দেশের একটি টেলিভিশন সংস্থা।

প্রেসিডেন্ট নির্বাচনের কভারেজে অভিনব গ্রাফিক্স দেখিয়ে আপাতত চর্চায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন সংস্থা এসবিএস। বাস্তবের সঙ্গে কল্পনার সুন্দর মিশেল ঘটিয়ে চলছে লাইভ কভারেজ। এখন নিশ্চয়ই ভাবছেন, নির্বাচনি সম্প্রচারের কভারেজে আবার কীসের অভিনবত্ব? তাহলে আপনাকে জানিয়ে রাখি, ভোটের কভারেজে লাইভ গ্রাফ বা এই ধরণের কভারেজ আপনারা দেখেছেন, কিন্তু দুই প্রার্থীকে কমোডের সামনে হয়তো দেখননি।

আরও পড়ুন: ফের আলোচনা রাশিয়া-ইউক্রেনের, আদৌ কি থামবে যুদ্ধ?

কয়েক সপ্তাহ আগে থেকে এসবিএস টেলিভিশনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সম্প্রচার শুরু হয়। সম্প্রচারে কখনও দেখা গিয়েছে, দুই প্রার্থী দুটি টয়লেটের কমোডের সামনে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে ভোট সংগ্রহ করছেন, আবার কখনও দুজনকে মাঠের মধ্যে দাঁড়িয়ে ফুটবল কিক করতে দেখা গিয়েছে, আবার কখনও হাঁফাতে হাঁফাতে সাইকেলিং করতে দেখা গিয়েছে। অ্যানিমেশনের মাধ্যমে দুই প্রার্থীর ডিজিটাল ‘অবতার’ তৈরি করে সেগুলিকেই ব্যবহার করা হয়েছে তাঁদের প্রতীক হিসেবে। তাহলেই ভাবুন, কতটা মজাদার নির্বাচনি সম্প্রচার চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই টিভি সংস্থা।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োল আচমকাই দেশে সামরিক আইন জারি করেন। তারপর থেকে প্রেসিডেন্ট বিরোধী সুর শোনা যায় দেশের বিভিন্ন প্রদেশে। শুরু হয় বিতর্ক। শেষমেষ প্রেসিডেন্টকে ইমপিচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই টালমাটাল অবস্থা কাটিয়ে দক্ষিণ কোরিয়া আবার নতুন সূর্যোদয়ের স্বপ্নে ভাসছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto