Saturday, March 14, 2026
Homeগভীর রাতে লোকালয়ে ধেয়ে এল হাতির পাল, মৃত ৩

গভীর রাতে লোকালয়ে ধেয়ে এল হাতির পাল, মৃত ৩

ওয়েব ডেস্ক: ফের লোকালয়ে দাঁতাল দলের হানা। মৃত ১ শিশুসহ পরিবারের ৩ সদস্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) কুঞ্জনগর বনাঞ্চল লাগোয়া সিংপাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, রাত ১টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর বনাঞ্চল লাগোয়া সিংপাড়ায় বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে আসে হাতির পাল। দলে ছিল ৭টি হাতি। খবর পেতেই বনকর্মীরা হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন দাস পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ঝাড়গ্রামে গরু পাচার চক্রে গ্রেফতার ২

প্রত্যক্ষদর্শীদের কথায়, হাতির পালের সামনে পড়ে যান মনোজ দাস (‌৩২)‌। তাঁকে হাতি আছড়ে মারে। মনোজের মা মাখনরানি দাস (‌৬৫)‌ ছেলেকে বাঁচাতে যান। সেই সময় তাঁর কোলে ছিল ৩৫ দিনের নাতনি। বৃদ্ধাকে পিষে মারে হাতি। মৃত্যু হয় ৩৫ দিনের নাতনিরও। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

শনিবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন গ্রামবাসী। দফায় দফায় চলে পথ অবরোধ। অভিযোগ ওই এলাকায় প্রায় প্রতি রাতেই হাতির পাল চলে আসে। সেই বিষয়ে বন দফতরের কোনও হেলদোল নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আশে ফালাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked