Thursday, March 12, 2026
Homeফের যান্ত্রিক ত্রুটির কবলে ইন্ডিগোর বিমান

ফের যান্ত্রিক ত্রুটির কবলে ইন্ডিগোর বিমান

ওয়েব ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে ইন্ডিগো বিমান (Indigo Flight)। আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর বিমান বিভ্রাট যেন পিছু ছাড়ছে না। এবার যান্ত্রিক গোলযোগের (Technical Fault) মুখে পড়ল পাটনাগামী ইন্ডিগোর বিমান (Patna Indigo Flight)। উড়ানের আগেই কর্তৃপক্ষ বাতিল করল বিমান (Flight Cancel)।

সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল শুক্রবার দুপুর ৩টে ১৫ মিনিটে কলকাতা থেকে রাঁচির (Kolkata to Ranchi Flight) উদ্দেশে উড়ে যায় বিমানটি। তারপর রাচির বিরসা মুন্ডা বিমানবন্দরে (Birsa Munda Airport) নামে বিমানটি। ওই বিমানবন্দর থেকে প্রথমে পাটনা (Patna) ও পরে লখনউ (Lucknow) উড়ে যেত বিমানটি।

আরও পড়ুন: নির্মম প্রতিশোধ! বিষ দিয়ে ৫ বাঘের হত্যা, কর্নাটকে গ্রেফতার ৩

তবে পাটনা যাত্রার আগেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি (Technical Fault) ধরা পড়ে। বিমানটি যাত্রার আগে পরীক্ষা করার সময়েই বিমানকর্মীদের নজরে আসে বিমানটির একটি চাকায় কিছু ত্রুটি দেখা দিয়েছে। তড়িঘড়ি বিমান কর্তৃপক্ষের তরফে বাতিল করা হয় বিমানটি। বিমান যাত্রীদের জন্য অন্য উড়ানের ব্যবস্থা করা হয়।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airports Authority of India) এক আধিকারিকের কথায়, “বিরাট কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। বিমানের চাকায় কিছু সমস্যা ধরা পড়েছে। পাইলটের তরফে জানানো হয়েছে, টায়ারে হাওয়া কমে গিয়েছিল। তাই যাত্রী সুরক্ষার জন্য বিমানটি আর পরবর্তী গন্তব্যে রওনা দেয়নি।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast