Saturday, March 14, 2026
Home৫ম দিনে ধুন্ধুমার, জিততে ভারতের চাই ১০, ইংল্যান্ডের ৩৫০

৫ম দিনে ধুন্ধুমার, জিততে ভারতের চাই ১০, ইংল্যান্ডের ৩৫০

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসের রোগে দ্বিতীয় ইনিংসেও আক্রান্ত হল ভারতের ব্যাটিং লাইন আপ। অনবদ্য শতরান করা কে এল রাহুল যখন আউট হলেন ভারত তখন ৩৩৩/৫। ইংল্যান্ডকে ৪০০ থেকে ৪৫০ রানের টার্গেট দেওয়া যাবে, বোঝাই যাচ্ছিল। কিন্তু সেখান থেকে ভারত গুটিয়ে গেল ৩৬৪ রানে। অর্থাৎ শেষ পাঁচ উইকেট পড়ল মাত্র ৩১ রানে। তবে ভারত ইংল্যান্ডকে যে লক্ষ্যমাত্রা দিয়েছে সেই ৩৭১ রান করাও সহজ নয়।

তবে ভারতের অল আউট হয়ে যাওয়া শাপে বর হতে পারত। চতুর্থ দিনের শেষ আধঘণ্টায় একটা-দুটো উইকেট তুলতে পারলে সেটা হত দারুণ বোনাস। কিন্তু ছ’টা ওভার নিরাপদে কাটিয়ে দিলেন জাক ক্রলি এবং বেন ডাকেট। এমনকী জসপ্রীত বুমরাকেও উইকেট দিলেন না। পঞ্চম দিনটা ব্লকবাস্টার হতে চলেছে। ভারতের জিততে চাই ১০ উইকেট এবং ইংল্যান্ডের চাই ঠিক ৩৫০ রান।

আরও পড়ুন: রাহুল-পন্থের শতরান, বড় লিডের পথে ভারত

চতুর্থ দিনে অনবদ্য শতরান করলেন কে এল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থ। রাহুল প্রথম ইনিংসেও ভালো খেলছিলেন, মনোসংযোগ নষ্ট করে খোঁচা দিয়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে একবার খোঁচা দিয়ে ফেলেন তিনি, কিন্তু গালিতে দাঁড়ানো হ্যারি ব্রুক ক্যাচ ফেলে দেন। তারপর আর সুযোগ দেননি ভারতীয় ওপেনার। রাহুলের এই ইনিংস এক কথায় ‘হাইক্লাস’। আর পন্থের সেঞ্চুরি বরাবরের মতোই বিস্ফোরক।

হেডিংলি টেস্টে চতুর্থ দিনের শুরুতেই আউট হয়ে যান ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ব্রাইডন কার্সের বলে প্লেড অন হন তিনি। এরপর ঋষভ পন্থ (Rishabh Pant) নামেন। রাহুল-পন্থ যুগলবন্দিকে একাধিকবার বিট করেছেন ইংলিশ বোলাররা। কিন্তু আউট করতে পারেননি। রাহুল ছিলেন শান্ত, সংযত, আর পন্থ নিজস্ব আক্রমণাত্মক খেলা চালিয়ে গিয়েছেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked