Sunday, March 22, 2026
Homeজয়া এহসান কি বিয়ে করবেন! 'রিলেশনশিপ না সিচুয়েশনশিপ !'...

জয়া এহসান কি বিয়ে করবেন! ‘রিলেশনশিপ না সিচুয়েশনশিপ !’…

কলকাতা: প্রায় তিন দশক ধরে বাংলাদেশ ও টলিউডের যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান বিনোদন জগতে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। শুধু বড় পর্দায় নয় মডেলিং থেকে শুরু করে টেলিভিশন কিংবা ছোট পর্দা সর্বত্রই তার সমান বিচরণ। টলিউডের একের পর এক ছবিতে তিনি সাফল্য পেয়েছেন। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে তার ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবির ট্যাগলাইন, ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান!’
অভিনেত্রীর বয়স এখন ৫২। কিন্তু এখনো তিনি অবিবাহিত। সম্প্রতি নিজের কাজ নিয়ে কথা বলার ফাঁকে ব্যক্তিগত জীবন নিয়েও অভিনেত্রী মুখ খুলেছেন। এই বয়সেও তার সৌন্দর্যে অনুরাগীরা অভিভূত। শুধু সৌন্দর্যের নয় তার ফিটনেস তিনি যেভাবে মেনটেন করেন তা নেটিজেনদের চমকে দেয়।
বিয়েকে জয়া ‘ওল্ড স্কুল’ বলে মনে করেন। তাই হয়তো তিনি এখনো সিঙ্গেল! নেটিজেনদের প্রশ্ন কবে তিনি বিয়ে করবেন! এর উত্তরে গণমাধ্যমে অভিনেত্রী বলেন “ন্যাড়া বেলতলায় একবারই যায়। আর যাওয়ার ইচ্ছে নেই।” একটু মজার ছলেই তিনি বলেন, যারা যেতে চান তারা যেতে পারেন নিজের দায়িত্বে; আমার আদৌ আগ্রহ নেই।


প্রসঙ্গত, ব্যক্তি সম্পর্কে জটিলতা নিয়ে কথা বলতে গিয়ে জয়া এহসান ‘সিচুয়েনশিপে’ থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন এখন তো আর কেউ রিলেশনশিপে যায় না! সিচুয়েশনশিপ….আরও কি কি যেন আছে!
দীর্ঘদিন ধরে যারা বৈবাহিক সম্পর্কে নেই। খুব স্বাভাবিক কারণেই তাকে মাঝে মাঝেই বিয়ে সংক্রান্ত নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়। কারণ বিয়ের বয়স তিনি অনেকটাই পিছনে ফেলে এসেছেন।

সিচুয়েশনশিপ অর্থাৎ ‘পরিস্থিতিমূলক সম্পর্ক’ বা ‘অনির্দিষ্ট সম্পর্ক’ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এটি এমন একটি রোমান্টিক সম্পর্ককে বোঝায় যেখানে দুটি মানুষ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু অনুভব করে, কিন্তু তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে “প্রেমের সম্পর্ক” হিসেবে সংজ্ঞায়িত করা হয় না। এটিকে প্রায়শই “বন্ধুর চেয়ে বেশি কিছু, প্রেমিকের চেয়ে কম” হিসাবে বর্ণনা করা হয়।
অভিনেত্রীর কথায় পৃথিবীতে যত রকম মানুষ আছে তত রকম সম্পর্ক রয়েছে।। কোন সম্পর্কে কোন সম্পর্কের সঙ্গে মেলে না। আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পর্ক গুলো নিয়েই আজকের আমি। ভুলটুকুও আমার। সেটা মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে চলতে হয়।
বিয়ের পরিকল্পনা আছে কিনা জিজ্ঞাসা করা হলে যা বলেন,’আমি তেমন কিছু পরিকল্পনা করে করি না যদি মনে করিস সিঙ্গেল থেকে ডবল হব, তার প্রয়োজন আছে তখনই হবো। আমি খুবই ভালো আছি। আমার এখনই তেমন কোনো প্ল্যান নেই’।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/