Friday, March 13, 2026
Homeছেলের হয়ে আইনি লড়াই লড়বেন না', কসবা কাণ্ডে মুখ খুললেন মনোজিতের বাবা

ছেলের হয়ে আইনি লড়াই লড়বেন না’, কসবা কাণ্ডে মুখ খুললেন মনোজিতের বাবা

কলকাতা: কসবা ল কলেজের (Kasba Law College) ভেতরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সেই কলেজের প্রাক্তনী ও কলেজের কর্মরত মনোজিৎ মিশ্র প্রাক্তন তথা বর্তমান চুক্তিভিত্তিক কর্মী, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই ঘটনায় কলেজের নিরাপত্তাকক্ষীকে গ্রেফতার করা হয়েছে। এবার কসবা-কাণ্ডে (Kasba Incident) মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের বাবা মুখ খুললেন। ‘ছেলের হয়ে আইনি লড়াই লড়বেন না’, কসবা কাণ্ডের পর বার্তা মূল অভিযুক্ত মনোজিতের বাবার।

কসবার সরকারি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এই ধরনের কোনও কাজ করতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না তার বাবা। কালীঘাটে দীর্ঘদিন ধরে পুরোহিতের কাজ করেন তিনি। একটি ৬ ফুট বাই ৮ ফুটের ঘরে তাঁরা থাকেন। পুজো করে ছেলেকে মানুষ করেছেন। কিন্ত কসবা কাণ্ডে মূল অভিযুক্ত তাঁর ছেলে। এখন প্রশ্ন ছেলে কি আদৌ মানুষের মত মানুষ হয়েছে। মনোজিতের বাবা বলেন, যদি ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে, সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হোক ওর । মনোজিতের হয়ে আইনি লড়াই করার আর্থিক সামর্থ যে তাঁর নেই, নির্দ্বিধায় সে কথাও জানিয়েছেন মনোজিতের বাবা। অভিযুক্তের বাবা এ দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভারতীয়। তারপরে একজন বাবা। এই গোটা ব্যাপারটা এখন বিচারাধীন। পুলিশ তদন্ত চালাচ্ছে। আদালতের উপর আমাদের আস্থা আছে। ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে আমার ছেলেকেও কঠোর শাস্তি দেওয়া উচিত। কলকাতা পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

আরও পড়ুন: কসবা কাণ্ডে সিবিআই নয়, পুলিশের তদন্ত চাইলেন অগ্নিমিত্রা

বৃহস্পতিবার দুপুরে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। সে দিন রাতের মধ্যেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, গত ২৫ জুন ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত। তা প্রত্যাখান করতেই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। তাঁকে প্রথমে ইউনিয়ন রুমে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তারপর নিয়ে যাওয়া হয় কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে। সেখানে ধর্ষিতা হন প্রথম বর্ষের ওই দ্বাত্রী। ইউনিয়ন রুমের বাইরে একটি CCTV রয়েছে। পুলিশ সূত্রে খবর, ল’কলেজে ‘গণধর্ষণ’ এর অভিযোগের তদন্তে সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর গোপনে বয়ান নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার বয়ান মিলিয়ে দেখা হবে।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel