Thursday, March 19, 2026
Homeমোদির সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক কোভিড টেস্ট!

মোদির সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক কোভিড টেস্ট!

ওয়েব ডেস্ক: করোনা (Covid-19) নিয়ে ফের উদ্বেগ বাড়ছে দেশে। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার সারা দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজারের গণ্ডি। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করার জন্য বিশেষ নিয়ম জারি করল সরকার। জানা গিয়েছে, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত উচ্চপর্যায়ের বৈঠকের আগে কোভিড পরীক্ষা (Covid Test) বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর, RT-PCR পরীক্ষায় কোভিড পজিটিভ হলে মোদির সঙ্গে সাক্ষাতের তালিকায় বাদ পড়তে হবে তাঁকে।

বুধবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দিল্লির সমস্ত সাংসদ, বিধায়ক এবং সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জানা গিয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয় উদযাপন উপলক্ষে ওই বৈঠক ও নৈশভোজের আয়োজন। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবনে হবে এই হাই-প্রোফাইল বৈঠক। তবে এর আগে প্রত্যেক আমন্ত্রিত নেতাকে দিতে হবে RT-PCR রিপোর্ট।

আরও পড়ুন: Make In India প্রজেক্টে নয়া সাফল্য, বিজ্ঞানীদের আবিষ্কার Sodium Ion Battery

৭৪ বছর বয়সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় প্রশাসন। সচিবালয় সূত্রে খবর, সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং কর্মকর্তাদের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে নির্দেশিকা।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০৬ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। কেরলেই মারা গেছেন ৩ জন, কর্নাটকে ২ এবং মহারাষ্ট্রে ১ জনের মৃত্যু হয়েছে কোভিডে। শুধু কেরলেই একদিনে নতুন করে আক্রান্ত ১৭০ জন। কর্নাটক ও গুজরাটেও উল্লেখযোগ্য হারে বাড়ছে সংক্রমণ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor