Wednesday, May 6, 2026
Homeরেল যাত্রীদের জন্য সুখবর! রিজার্ভেশন নিয়ে বড় ঘোষণা করল রেল

রেল যাত্রীদের জন্য সুখবর! রিজার্ভেশন নিয়ে বড় ঘোষণা করল রেল

ওয়েব ডেস্ক: সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে ভারতীয় রেল (Indian Railways) দ্রুত উন্নতির শিখরে পৌঁছচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের চাহিদার কথা মাথায় রেখে রোজ হাজার হাজার ট্রেন ননস্টপ পরিষেবা (Non-Stop Train Service) প্রদান করে চলেছে। যাত্রীরা যাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে (Safe and Comfortable Journey) যাতায়াত করতে পারে সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রেল। সেই খাতে বরাদ্দের মাত্রাও তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। কোটি কোটি টাকা ব্যয়ে রেলের সমগ্র উন্নতিসাধনে মরিয়া কেন্দ্র। আর এবার রেলের যাত্রীদের জন্য অপেক্ষা করছে আরও এক বড় সুখবর! এবার থেকে ৪ ঘণ্টার পরিবর্তে, ২৪ ঘণ্টা আগেই ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা (Reserved Seat List) প্রকাশ করবে রেল।

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, মাত্র ৪ ঘন্টা আগে আসন তালিকা প্রকাশ করায় যাত্রীরা বিকল্প ব্যবস্থা সন্ধানে সমস্যায় পড়তেন। টিকিট নিশ্চিত (Ticket Confirmation) না হলে মাত্র ৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা করতে মুশকিলে পড়তেন সাধারণ মানুষজন। বিকল্প ব্যবস্থা না করতে পেরে যাত্রীরা দালালদের (Brokers) দ্বারস্থ হতেন। গুনতে হত অধিক টাকা (Extra Money)। তবে আগামী দিনে এই সমস্যা আর পোহাতে হবে না যাত্রীদের। এবার থেকে ২৪ ঘন্টা অর্থাৎ একদিন আগে টিকিট কনফার্মেসনের (Ticket Confirmation) বিষয়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। প্রকাশ করে দেওয়া হবে ট্রেনের সংরক্ষিত আসন তালিকা। যার ফলে বিকল্প ব্যবস্থা করতেও অসুবিধা হবে না টিকিট নিশ্চিত না হওয়া যাত্রীদের।

আরও পড়ুনMake In India প্রজেক্টে নয়া সাফল্য, বিজ্ঞানীদের আবিষ্কার Sodium Ion Battery

ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে, রেলের এই নয়া উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত, দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের সময়সীমা ১২০ দিন থেকে পরিবর্তন করে ৬০ দিনে আনা হয়েছে। অর্থাৎ যাত্রার ৬০ দিনে আগে টিকিট কাটার সুবিধা উপভোগ করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি, চলতি বছর ১ মে থেকে ওয়েটিং লিস্টের (Waiting List) যাত্রীদের জন্য বড় পরিবর্তন এনেছে রেল। যাঁদের টিকিট ওয়েটিং লিস্টে (Waiting List) থাকবে, তাঁরা স্লিপার বা এসি কোচে (AC Coach) সফর করতে পারবেন না। কেবলমাত্র নিশ্চিত টিকিটধারীরাই এই কোচগুলিতে যাত্রার সুযোগ পাবেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto