Tuesday, August 18, 2026
Homeজামুরিয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, ব্যাপক চাঞ্চল্য

জামুরিয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, ব্যাপক চাঞ্চল্য

আসানসোল: অবৈধ কয়লা খাদানে মৃত্যুর পর ফের জামুরিয়া এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই যুবক। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটাল, এই ঘটনার পিছনে আসল উদ্দেশ্যই বা কী , তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

শনিবারই এই এলাকায় অবৈধ কয়লা খাদানে কয়লা সংগ্রহে গিয়ে মৃত্যু হয়েছে দুই জনের। তারপরই ফের দুস্কৃতী হামলার ঘটনা। জানা গিয়েছে, শনিবার জামুড়িয়ার নর্থ সিয়ারসোল কোলিয়ারী সংলগ্ন আমবাগান এলাকায় কয়লা খননে ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ৪ জন। তাঁদের মধ্যে কয়লা খনন করতে গিয়ে মাটির অনেকটা নীচে চলে যায় দুইজন। সেখানে দুই শ্রমিক অনেকটা গভীরে চলে যান। প্রায় পঞ্চাশ ফুট নিচে নেমে পড়ে বছর ৪২ এর রবি কর্মকার ও বছর ত্রিশের ওই একই এলাকারই বাসিন্দা সঞ্জিত বাউরী। সেইসময়ই উপরে থাকা দুই ঠিকা কর্মী লক্ষ্য করেন ভেতরে মারণ গ্যাস রয়েছে। বিষয়টি লক্ষ্য করেই তারা ঘটনাস্থল থেকে কোনক্রমে দ্রুত এলাকা ছেড়ে নিজেদের গ্রামের বাসিন্দাদের খবর দেন। এলাকাবাসীরা দ্রুত তাঁদের উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়লা খণির মুখে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় জামুড়িয়া থানার পুলিশ। রানীগঞ্জের দমকল বিভাগের বিশেষ দলও এসে পৌঁছয় ঘটনাস্থলে। একইভাবে ইসিএলের আধিকারিকেরাও আসেন ঘটনাস্থলে। তবে একজনকে উদ্ধার করা গেলেও এখনও একজন নিখোঁজ বলে খবর মিলেছে। আর এদিন রাতেই দুস্কৃতী হামলার ঘটনা। এলাকায় প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি চালানও হয় বলে খবর মিলেছে স্থানীয় সূত্রে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই যুবক।

আরও পড়ুন :  অবৈধ কয়লা খনন করতে গিয়ে মৃত ২

জামুরিয়ায় পরপর এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে শনিবার রাতে দুস্কৃতী হামলার ঘটনা কারা ঘটালেন, এবং এই ঘটনার পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর : 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor