Friday, March 13, 2026
Homeঅপারেশন সিঁদুরের পরে এই প্রথম চীন সফরে যাচ্ছেন রাজনাথ সিং

অপারেশন সিঁদুরের পরে এই প্রথম চীন সফরে যাচ্ছেন রাজনাথ সিং

ওয়েবডেস্ক- চীন (China) সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আগামী সপ্তাহে ২৫-২৬ জুন চীনের কিংডা সফর করবেন তিনি। সাংহাই সহযোগিতা পরিষদের (এসসিও) বৈঠকে (Shanghai Cooperation Council Meeting) যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরে রাজনাথ সিংয়ের এই প্রথম চীন সফর, যা কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। ওই সময় জুন কিংডাওয়ে থাকবেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও (Pakistan Defense Minister Khawaja Asif) । এখনও দুদেশের মধ্যে কোনও বৈঠকের কথা জানা যায়নি।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এসসিও সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি এই চীন সফরে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের যোগ দেবেন তিনি। কূটনৈতিক সূত্রে খবর, বেলোসভের সঙ্গে ইউক্রেন, ইরান নিয়ে আলোচনা হবে তাঁর। চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়েও কথা হবে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের।

আরও পড়ুন- সংরক্ষণ বিতর্কে পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ উত্তরাখণ্ড হাইকোর্টের

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যাকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে। দুই দেশের সম্পর্কের অবনতি হয়। পরে কিছুটা হলেও আগে চেয়ে দুদেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। তবে গালওয়ান সংঘর্ষের পরেই এলএসির ৮৩২ কিলোমিটার জুড়ে দু’দেশই লক্ষাধিক সেনা মোতায়েন করেছিল। কোর কমান্ডার স্তরের দফায় দফায় আলোচনার পর সেই বাহিনীর একাংশকে সরিয়ে নেওয়া হলেও পূর্ব লাদাখের কিছু অংশে অচলাবস্থা বর্তমান রয়েছে। সেই জট কাটিয়ে গালওয়ান পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে রাজনাথ সিং ও অ্যাডমিরাল ডং জুন-এর মুখোমুখি আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার।

এসসিও বৈঠক উপলক্ষ্যে ২৫-২৬ জুন কিংডাওয়ে থাকবেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর সঙ্গে অবশ্য রাজনাথের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

শনিবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে নর্দার্ন কমান্ডের সেনাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শুধু ওদের পরিকল্পনাই ব্যর্থ করিনি, ভারতের মাটিতে যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার জন্য পাকিস্তানকে খুব বড় মূল্য দিতে হবে। অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে আরও একবার পাকিস্তানকে সতর্ক করেন রাজনাথ সিং।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel