Thursday, March 5, 2026
Homeচোরের বাড়ি দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ!

চোরের বাড়ি দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ!

দক্ষিণ ২৪ পরগনা: চোরকে পুলিশি হেফাজতে (Police custady) নিয়ে তদন্ত শুরু করতেই পুলিশের চোখ উঠল কপালে।  চোরকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে পুলিশ দেখল আদতে চোর একজন কোটিপতি।

প্রসঙ্গত, ১ জুন  রবিবার রাতে হাওড়ার (Howrah) রাজাপুর থানার (Rajapur Police Station) ঘোষালচক এলাকায় হালদারপাড়ায় (Haldarpara) একটি বাড়িতে চুরির অভিযোগ ওঠে। খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ (Rajapur Police) যায় ঘটনাস্থলে। হাতেনাতে ধরা পড়ে চোর। পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিজের নাম প্রথমদিকে ভুল বলছিল সে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপরে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। পরে অভিযুক্ত জানায় তার নাম অমিত দত্ত। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত ভেটকাখালি গ্রামে। সেইমত, মঙ্গলবার রাতে পুলিশ অমিত দত্তকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়েই পুলিশের চক্ষু চড়কগাছ।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই ঢুকছে বর্ষা! আবহাওয়ার বিরাট আপডেট জেনে নিন

পুলিশ সূত্রে খবর তিন তলা বাড়ি, সাদা মার্বেল মুড়ে রয়েছে গোটা বাড়িটি। বাড়িতে ঝোলানো একাধিক ঝাড়বাতি। প্রতিটা ঘরে ফলস সিলিং, সব ঘরেই দামি কাঠের আসবাবপত্র। বাথরুমের মধ্যে রয়েছে বিরাট একটি বাথটব। ঘরের মধ্যেই রয়েছে শরীর চর্চার নানান রকমের মেশিন। নিজের দুটি মোটরসাইকেল।  বাড়ির চারপাশে ফুল আর ফলের বাগান। বাড়ির চারপাশ ঘিরে রয়েছে সিসি ক্যামেরা। এক ঝলকে বাড়িটিকে কেউ দেখলেই বলবে গ্রামের মধ্যে যেন একটি রাজপ্রাসাদ।

বাড়িটি দেখে মনে হচ্ছে, সত্যিই গ্রামের সরু ঢালাই রাস্তার মধ্যে এক রাজপ্রাসাদ যেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত অমিত আনুমানিক ১৩ থেকে ১৪ বছর আগে মহেশতলা থেকে সাতগাছিয়া বিধানসভার চকমানিকের ভেটকাখালীতে জায়গা কিনে বাড়ি করেন। এলাকায় স্থানীয়দের সাথে ব্যবহার বেশ ভালো করতেন। নিজের সমবয়সী লোকেদের সঙ্গে মেলামেশও করতেন। তবে অমিতবাবু কি কাজ করতেন এই বিষয়ে স্থানীয়রা কেউ কিছুই জানতেন না। স্থানীয়রা আরও বলেন, অভিযুক্ত অমিত দত্ত বাড়ি থেকে যখন বের হতেন, একেবারে সাধারণ পোশাকে সাইকেল নিয়ে বেরোতেন। যখন প্রথম এসেছিলেন তখন টিনের ঘর ছিল। অভিযুক্ত অমিত নিজের স্ত্রী ছেলে এবং বৌমাকে নিয়ে বাস করতেন।

তবে এতদিন হয়ে গেলেও কেউই জানতেন না অভিযুক্ত কি কাজ করতেন! তাই বহুদিন ধরেই স্থানীয়দের মনে খটকা ছিল কোনো কাজ না করেই কিভাবে এত বড় রাজপ্রাসাদ তৈরি করলেন তিনি? অভিযুক্ত অমিত দত্তের স্ত্রী জানান কি ঘটনা ঘটেছে তিনি জানেন না, চুরির ঘটনার বিষয়েও পরিবারের লোকজন কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80