Saturday, March 14, 2026
Homeধেয়ে আসছে ঝড়বৃষ্টি, সন্ধেবেলায় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, সন্ধেবেলায় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা:  রবিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা (Kolkata Rain Update)। হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। কলকাতা ও হাওড়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কসবা কাণ্ডে ৫ সদস্যের সিট গঠন

সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এছাড়াও কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ফের ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

এদিকে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel