Sunday, June 21, 2026
Homeআইপিএল জিতে কোহলির মুখে টেস্ট ক্রিকেটের বন্দনা

আইপিএল জিতে কোহলির মুখে টেস্ট ক্রিকেটের বন্দনা

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) কেউ এমনি এমনি হয়ে ওঠে না। দীর্ঘ ১৭টি বছর প্রতীক্ষার পর ১৮তম বছরে আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু ম্যাচের পরে তাঁর মুখে টেস্ট ক্রিকেটের বন্দনা। কোহলি বলে দিলেন, আইপিএল ট্রফির চেয়ে পাঁচ স্তর উপরে থাকবে টেস্ট ক্রিকেট (Test Cricket)।

ম্যাচের পর প্রাক্তন অজি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ম্যাথু হেডেনকে সাক্ষাৎকারে কোহলি বলেন, “টেস্ট ক্রিকেট বরাবর অন্য সবকিছুর থেকে পাঁচটা স্তর উপরে থেকেছে। এই ফর্ম্যাটকে আমি গভীরভাবে ভালোবেসেছি এবং শ্রদ্ধা করেছি সবথেকে বেশি। এমনকী এখনও আমি তরুণদের আর্জি জানাই যাতে তারাও টেস্ট ক্রিকেটকে সেই সম্মান দেয়। টেস্টে ভালো পারফর্ম করলে সারা বিশ্বে শ্রদ্ধা অর্জন করা যায়, এটা হল হল সম্মানের ব্যাজ।”

আরও পড়ুন: আবার ভারতে বিশ্বকাপ, আবার ব্রাত্য ইডেন!

তবে প্রথমবার আইপিএল ট্রফি জয়ে আপ্লুত কোহলি। শেষ বলের পরে আবেগে ভেসে যান তিনি, কেঁদে ফেলেন এবং দু’ হাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়েন। হেডেনকে তিনি বলেন, “এই আইপিএল জয় যতটা দলের ততটাই ফ্যানদের জন্য। ১৮ বছর ধরে এই স্বপ্নকে ধাওয়া করার পর শেষ পর্যন্ত জেতা অবিশ্বাস্য ব্যাপার। এই আমি দলকে আমার যৌবন, আমার সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। শেষ বলের পরে আবেগে ভেসে যাই।”

এই ট্রফি জয়ের জন্য দল, সাপোর্ট সহ পুরো টিম ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন কোহলি। এ মরসুমে ১৫টি ইনিংসে ১৪৪.৭১ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করেছেন তিনি। গত মরসুমে সবথেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এ বার অরেঞ্জ ক্যাপ জিতলেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto