Monday, May 4, 2026
Homeপাকযোগে ফের গ্রেফতার ইউটিউবার, জ‍্যোতির সঙ্গে কি লিঙ্ক?

পাকযোগে ফের গ্রেফতার ইউটিউবার, জ‍্যোতির সঙ্গে কি লিঙ্ক?

ওয়েব ডেস্ক: খোঁজ মিলল আর এক পাক গুপ্তচরের। পাক গুপ্তচর সন্দেহে ইউটিউবার যশবীর সিং-কে গ্রেফতার (YouTuber Jasbir Singh Arrested) করল পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, এই ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। পাঞ্জাব পুলিশের তদন্তে উঠে আসছে পাকিস্থান হাই কমিশনের সঙ্গে যোগ রয়েছে যশবীর সিংয়ের। দিল্লিতে পাক হাই কমিশনের অনুষ্ঠানে দানিশ এর আমন্ত্রণে হাজির ছিল এই ইউটিউবার। এই অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু। জ্যোতির মতোই একাধিকবার পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জসবীর। জ্যোতি মালহোত্রা এর গ্রেফতারের পর যশবীর সিং চেষ্টা করে পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ পাখতেন, সমস্ত তথ্য পাাচার করতে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইসগুলিতে একাধিক পাকিস্তান ভিত্তিক মোবাইল নম্বর পাওয়া গিয়েছে।

পাঞ্জাবের রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা ইউটিউবার জসবীর সিং (Youtuber Jasbir Singh)। জানা গিয়েছে, ‘জান মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন তিনি। পাঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, যশবীর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Justbir Singh Arrested Spying Pakistan) করতেন বলে সন্দেহ করা হচ্ছে। পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এরকম একাধিক ভারতীয় নাগরিকের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, দানিশ দিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় দিবসের এক অনুষ্ঠানে জসবীর সিং-কে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তা ও কিছু ভ্লগারদের সঙ্গে আলাপচারণা করেছিলেন। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, যশবীর পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জঠ রান্ধাবার সঙ্গে যোগাযোগ রেখে চলত। হরিয়ানার ইউটিউবার যাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ আগেই গ্রেফতার করেছে সেই জ্যোতি মালহোত্রার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ সংসদে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অধিবেশনের দাবিতে চিঠি ইন্ডিয়া জোটের

জানা গিয়েছে, যশবীর সিং ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে তিনবার পাকিস্তান গিয়েছিলেন। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ইলেকট্রনিক ডিভাইস। এইগুলিতে একাধিক পাকিস্তান ভিত্তিক মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। এগুলির ফরেনসিক বিশ্লেষণ এখন চলছে। পুলিশ বলছে, জ্যোতি মালহোত্রা গ্রেফতার হওয়ার পরপরই যশসবীর তার ডিভাইস থেকে চক্রের সঙ্গে যুক্ত থাকার সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188