Saturday, March 14, 2026
Homeশুভেন্দুর সঙ্গে কোর্টে দেখা হবে, হুঙ্কার দিলেন কাজল

শুভেন্দুর সঙ্গে কোর্টে দেখা হবে, হুঙ্কার দিলেন কাজল

কলকাতা: বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন মারফত হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। আইসিকে ফোনে হুমকি দিয়ে রীতিমতো চর্চায় বীরভূমের তৃণমূল নেতা।

গোরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে জামিনে মুক্ত রয়েছেন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআইয়ের সন্দেহ, অনুব্রত এবং তাঁর অনুগামীরা যে কোনও সময়েই হুমকি, শাঁসানি দিতে পারেন গোরুপাচার মামলার সাক্ষীদের। অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই বাড়তি সতর্ক সিবিআই (CBI)।

আরও পড়ুন: অনুব্রতকে দেখতে যাবেন কাজল, তবে কি…

বোলপুর থানার আইসিকে গালিগালাজ করার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরও বলেন, অনুব্রতর অডিয়ো ক্লিপ ভাইরাল করেছেন তাঁর ঘনিষ্ঠ কাজল শেখ (Kajal Seikh)। তিনি বলেন, ‘উনি ওই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন। তার পর সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন। কাজল শেখ সেই অডিয়ো রেকর্ড ফাঁস করেছেন।’

শুভেন্দুর এই দাবি উড়িয়ে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ। তিনি বলেন,”এর জবাব আমি কোর্টে দেব। কারণ তিনি না জেনে, না শুনে কোনও একজন ব্যক্তির উপর অভিযোগ তুলছেন। বিরোধী দলনেতা হিসেবে এটা উচিত নয়। যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন, তার জবাব আমি আদালতে দেব। আদালতে আমার সঙ্গে ওনার দেখা হবে।”

কাজল আরও বলেন,”এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। আইন আইনের মতো চলবে। যেহেতু এখনও অনুব্রতের ঘটনা তদন্ত সাপেক্ষ। তাই এখনই কোনও মন্তব্য করা উচিত বলে আমি মনে করিনা।”

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked