HomeScrollচলন্ত ট্রেনেই এবার মিলবে ‘ঘরের স্বাচ্ছন্দ্য’!
Eastern Railways

চলন্ত ট্রেনেই এবার মিলবে ‘ঘরের স্বাচ্ছন্দ্য’!

পূর্ব রেলের OBHS পরিষেবায় বদলাতে চলেছে যাত্রীদের অভিজ্ঞতা...

ওয়েব ডেস্ক: ট্রেনে উঠেই যদি মনে হয়, যেন নিজের ঘরেই বসে আছেন পরিচ্ছন্ন, আরামদায়ক, ঝকঝকে পরিবেশ, তাহলে অবাক হওয়ার কিছু নেই। যাত্রী স্বাচ্ছন্দ্যকে আরও একধাপ এগিয়ে নিতে পূর্ব রেলের ‘অন বোর্ড হাউসকিপিং সার্ভিস’ (OBHS) এখন রেলভ্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছে। বর্তমানে পূর্ব রেলের (Eastern Railways) ১২৩টি মেল বা এক্সপ্রেস ট্রেনের মধ্যে ১০২টিতেই এই পরিষেবা চালু রয়েছে।

যাত্রা শুরুর পর থেকেই প্রতিটি সংরক্ষিত কোচে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং এসি কোচে বেডরোল সরবরাহের জন্য নির্দিষ্ট কর্মী থাকেন। তাঁরা যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং কোচে লাগানো স্টিকারের মাধ্যমে পরিষেবার বিস্তারিত ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর জানিয়ে দেন। ফলে জল, সাফাই বা অন্য কোনও দরকারে সাহায্য এখন হাতের মুঠোয়।

আরও পড়ুন: ৪৫টি গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত্ব? বড় সাফল্য বিজ্ঞানীদের

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যাতে যাত্রীরা সকালে এক নির্মল পরিবেশ পান। পাশাপাশি, যাত্রীদের প্রয়োজন অনুযায়ী ২৪ ঘণ্টাই পরিষেবা দিতে প্রস্তুত থাকেন কর্মীরা।

পরিষেবার মান বজায় রাখতে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করছে রেল। ‘ক্লিন রেল’ অ্যাপের মাধ্যমে কর্মীদের উপস্থিতি ট্র্যাক করা হয় এবং ক্যারেজ কন্ট্রোল সরাসরি নজরদারি চালায়। ‘রেল মদত’ অ্যাপের অভিযোগ ও ফিডব্যাক নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, এবং কোনও ত্রুটি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

সব মিলিয়ে, পূর্ব রেলের এই উদ্যোগ ট্রেনযাত্রাকে আরও আরামদায়ক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তুলছে। চলন্ত চাকার উপর যেন এক টুকরো ঘর।

[youtube-feed feed=1]
Read More

Latest News