Saturday, June 27, 2026
HomeScrollপাঞ্জাবে ছুটছে আপের বিজয়রথ, স্থানীয় নির্বাচনে বড় জয়
Panjab

পাঞ্জাবে ছুটছে আপের বিজয়রথ, স্থানীয় নির্বাচনে বড় জয়

স্থানীয় নির্বাচনে পিছিয়ে পড়ে চতুর্থ স্থানে বিজেপি

চণ্ডীগড়: দিল্লিতে (Delhi) ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েও থামেনি আম আদমি পার্টির (AAP) রাজনৈতিক অগ্রযাত্রা। পাঞ্জাবের (Panjab) স্থানীয় নির্বাচনে বিপুল সাফল্য পেল আপ। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি—দুই ক্ষেত্রেই এগিয়ে শাসক দল। বিপরীতে, স্থানীয় নির্বাচনে পিছিয়ে পড়ে চতুর্থ স্থানে চলে গিয়েছে বিজেপি (BJP)।

গত ১৪ ডিসেম্বর পাঞ্জাবে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, ২২টি জেলা পরিষদের ৩৪৭টি জোনের মধ্যে এখন পর্যন্ত ৩১৭টি জোনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আম আদমি পার্টি জয় পেয়েছে ২০১টি জোনে।

আরও পড়ুন: SSC-তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন বড় খবর

ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস—তারা জিতেছে ৬০টি জোন। তৃতীয় স্থানে শিরোমণি আকালি দল ৩৯টি জোন দখল করেছে। বিজেপি পেয়েছে মাত্র ৪টি জোন। এছাড়া, বিএসপি ৩টি এবং নির্দল প্রার্থীরা ১০টি জোনে জয়ী হয়েছেন।

আপের জয় পাওয়া জোনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—হোশিয়ারপুরে ২২টি, অমৃতসর ও পাতিয়ালায় ১৯টি করে, তরন তারান ও গুরুদাসপুরে ১৭টি করে এবং সাঙ্গরুরে ১৫টি জোন। কংগ্রেস গুরুদাসপুর ও লুধিয়ানায় ৮টি, জলন্ধরে ৭টি এবং ফিরোজপুর ও এসবিএস নগরে ৬টি করে জোন জিতেছে। শিরোমণি আকালি দল ভাটিন্ডায় ১৩টি, ফরিদকোটে ৫টি এবং অমৃতসর ও মানসায় ৪টি করে জোনে জয় পেয়েছে। পাঠানকোটে জেলা পরিষদের ৪টি জোনে জয় পেয়েছে বিজেপি।

অন্যদিকে, ১৫৩টি পঞ্চায়েত সমিতির ২ হাজার ৮৩৮টি জোনের ফলাফলেও অধিকাংশ জায়গায় আম আদমি পার্টি এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, “এই ফল প্রমাণ করছে যে গ্রামের মানুষ আপের উপর ভরসা রাখছেন।” যদিও বিরোধীদের তরফে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগ খারিজ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছভাবেই হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO