HomeScrollহিজাব বিতর্কে নীতীশের পাশে গিরিরাজ সিং! কী বললেন BJP নেতা?
Nitish Kumar Hijab Controversy

হিজাব বিতর্কে নীতীশের পাশে গিরিরাজ সিং! কী বললেন BJP নেতা?

“নীতীশ কুমার কোনও ভুল করেননি,” দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

ওয়েব ডেস্ক: পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে হিজাব বিতর্কে (Hijab Controversy) জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সোমবার আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠানে হিজাব পরিহিতা এক তরুণী মঞ্চে উঠলে প্রথমে হাসিমুখেই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরক্ষণেই আচমকা ওই তরুণীর হিজাবে টান মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নীতীশ। আচমকা এই ঘটনায় চমকে যান তরুণীও। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চ থেকে নেমে যান।

সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় প্রবল বিতর্ক। ঘটনার পর নীতীশের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ও আরজেডি। বিরোধীদের অভিযোগ, এটি একজন মুসলিম নারীর ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদার উপর সরাসরি হস্তক্ষেপ। সমাজমাধ্যমেও নীতীশের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অসম্মানজনক’ বলে কটাক্ষ করা হয়।

আরও পড়ুন: মা-বাবার সঙ্গে এ কী করল ছেলে! উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা

এই পরিস্থিতিতে নীতীশের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি প্রকাশ্যে বলেন, “নীতীশ কুমার কোনও ভুল করেননি। চাকরির নিয়োগপত্র নিতে গেলে পরিচয় নিশ্চিত করা কি দরকার নয়? ভারত কি ইসলামিক দেশ? এটা ভারত, এখানে ভারতীয় আইনই চলবে।” গিরিরাজ আরও দাবি করেন, নীতীশ একজন অভিভাবকের মতো আচরণ করেছেন। পাসপোর্ট বা বিমানবন্দরে গেলে যেমন মুখ দেখাতে হয়, এখানেও তেমনই বিষয় ছিল বলে তাঁর ব্যাখ্যা।

তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গিরিরাজ সিংয়ের মন্তব্য ঘিরে নতুন করে ক্ষোভ ছড়ায়। তরুণী চাকরি নিতে অস্বীকার করলে কী হত? এই প্রশ্নে তিনি বলেন, “ও অস্বীকার করুক বা নরকে যাক।” তাঁর এই মন্তব্য ঘিরে ফের শুরু হয় তীব্র সমালোচনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News