Sunday, March 1, 2026
HomeScrollআদানির ছেলের বিয়েতে ঘরোয়া আয়োজন, ভাইরাল ছবি

আদানির ছেলের বিয়েতে ঘরোয়া আয়োজন, ভাইরাল ছবি

ওয়েব ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) ছোট ছেলে জীত আদানির বিয়ে সম্পন্ন হলো আহমেদাবাদে (Gautam Adani Son Wedding)। তবে অন্যান্য ধনী পরিবারে যেমন জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যায়, তেমন কিছুই হয়নি। বরং সম্পূর্ণ গুজরাটি ঐতিহ্য মেনে বেলভেডিয়ার ক্লাবে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়। পাত্রী হিরে ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে দিবা জৈমিন শাহ। বিয়ের পর গৌতম আদানি নিজেই সামাজিক মাধ্যমে ছবিগুলি শেয়ার করেন। আগে থেকেই তিনি জানিয়েছিলেন, বড়সড় আয়োজন না করে বরং এই বিশেষ মুহূর্তে সামাজিক খাতে অনুদান দেবেন।

আদানির এই সিদ্ধান্তেরই প্রতিফলন দেখা যায় তাঁর ঘোষণায়। বিয়ের দিনে তিনি ১০,০০০ কোটি টাকা অনুদান দেন, যা স্বাস্থ্য, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যয় করা হবে। তাঁর ঘনিষ্ঠ মহল জানায়, গৌতম আদানি বিশ্বাস করেন, ‘সেবা সাধনা হ্যায়, সেবা প্রার্থনা হ্যায়, অউর সেবা হি পরমআত্মা হ্যায়’—এই দর্শনেই তিনি অনুপ্রাণিত। এই অনুদানের লক্ষ্য হল সামাজিক পরিবর্তন আনা এবং দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা।

আরও পড়ুন: হেরে গেলেন কেজরিওয়াল, সিসোদিয়া, পিছিয়ে অতিশীও

বিয়ের আয়োজন ছিল সম্পূর্ণ গুজরাটি রীতিনীতিতে ঘেরা, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। সাধারণত গুজরাটি ব্যবসায়ী পরিবারগুলির বিয়ে বেশ ধুমধাম করে হয়, তবে আদানি পরিবারের এই বিয়ে ব্যতিক্রম। বর ও কনে গুজরাটি সংস্কৃতি মেনে রীতিনীতি পালন করেন, এবং সেইভাবেই বিবাহ অনুষ্ঠান শেষ হয়। কোনো বড় তারকা, বিশিষ্ট ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতার উপস্থিতি ছিল না, যা এই বিয়েকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।

বিয়ের আগে গৌতম আদানি ‘মঙ্গল সেবা’ প্রকল্পের ঘোষণা করেন, যা বিশেষভাবে সক্ষম (দিব্যাংগ) নববিবাহিত মহিলাদের আর্থিক সাহায্যের জন্য চালু করা হয়েছে। প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে ৫০০ জন মহিলা ১০ লক্ষ টাকা করে অনুদান পাবেন। বিয়ের আগে জীত আদানি এই প্রকল্পের উদ্বোধন করেন এবং ২১ জন নববিবাহিত দিব্যাংগ মহিলা ও তাঁদের স্বামীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই উদ্যোগ প্রমাণ করে, আদানি পরিবার শুধু ব্যবসায়িক দিকেই নয়, সামাজিক দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

জীত আদানি বর্তমানে আদানি এয়ারপোর্টস-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার পাশাপাশি নবি মুম্বাইয়ে একটি নতুন বিমানবন্দরের নির্মাণকাজেরও তদারকি করছেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস থেকে স্নাতক হওয়া জীত ভবিষ্যতে আদানি গ্রুপের অন্যতম প্রধান মুখ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। তাঁর এই ঘরোয়া বিয়ে এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola