Thursday, March 5, 2026
HomeScrollকাউকে পাকিস্তানি বলা নিম্নরুচির পরিচয়: সুপ্রিম কোর্ট

কাউকে পাকিস্তানি বলা নিম্নরুচির পরিচয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কাউকে মিয়া-টিয়া এবং পাকিস্তানি (Pakistani) বলাটা নিম্নরুচির পরিচয়। তবে তা কোনওভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়, এক মামলায় এই রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ভারতীয় ফৌজদারী আইনের ২৯৮ ধারায় অভিযুক্ত হন হরিনন্দন সিং নামে ঝাড়খণ্ডের (Jharkhand) জনৈক বাসিন্দা।

চাস এলাকার মহকুমা অফিসের উর্দু অনুবাদকারী এবং তথ্য জানার অধিকার সংক্রান্ত বিভাগের করণিকের অভিযোগ, তথ্য জানার অধিকার আইনে (Right to Information Act) করা একটি আবেদন সূত্রে অভিযুক্তের কাছে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত তাঁর ধর্ম উল্লেখ করে খারাপ কথা বলেন। তাঁকে সরকারি কাজে জোরপূর্বক বাধা দেন। এই অভিযোগে এফআইআর (FIR) দায়ের হলে ওই আইনের তিনটি ধারা অনুযায়ী চার্জ গঠন করা হয়।

আরও পড়ুন: আরবে ফাঁসিতে ঝোলানো হল উত্তর প্রদেশের মহিলা পরিযায়ী শ্রমিককে

বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার অভিমত, যেসব ধারায় অভিযোগ করা হয়েছে, সেই ধারাগুলি অনুসরণে যেসব তথ্য থাকা দরকার, তা নেই। ফলে জোরপূর্বক অভিযোগকারীকে বাধা দেওয়ার অভিযোগ খাটে না। দ্বিতীয়ত, শান্তিভঙ্গ করার অভিযোগও ভিত্তিহীন। যে শব্দগুলি বলা হয়েছে সেগুলি নিঃসন্দেহে নিম্নরুচির পরিচয়। কিন্তু তা কোনওভাবেই অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো নয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80