Saturday, March 21, 2026
HomeScrollঝড়বৃষ্টির মাঝেই তুষারধসের সতর্কতা! বিশেষ নির্দেশিকা জারি DRDO-র, না মানলেই বিপদ!
Avalanche Alert In Sikkim

ঝড়বৃষ্টির মাঝেই তুষারধসের সতর্কতা! বিশেষ নির্দেশিকা জারি DRDO-র, না মানলেই বিপদ!

২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়তে পারে বরফের চাঁই, সতর্ক করল সরকার

ওয়েব ডেস্ক: শুক্রবার রাত থেকেই রাজ্যজুড়ে চলছে ঝড়বৃষ্টি (Thunderstorm)। এর মধ্যেই পাহাড়ি রাজ্য সিকিমে জারি হল বড়সড় সতর্কতা (Alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়তে পারে ভয়াবহ তুষারধস (Avalanche Alert In Sikkim), ভূবিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘অ্যাভালাঞ্চ’। ইতিমধ্যেই ডিআরডিও-র (DRDO) পক্ষ থেকে সিকিম প্রশাসনকে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিশেষভাবে বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ছাঙ্গু ও নাথুলা সংলগ্ন এলাকায় তুষারধসের আশঙ্কা সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও নজর রাখছে পরিস্থিতির উপর। এই পরিস্থিতিতে সিকিম সরকার পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। পর্যটকদের আপাতত যেখানে রয়েছেন, সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছ’ইঞ্চি বরফে ঢাকা পড়ল সান্দাকফু, আটকে শতাধিক পর্যটক

অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়েও আবহাওয়ার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সান্দাকফুতেও শুরু হয়েছে অস্বাভাবিক তুষারপাত। প্রশাসন সূত্রে খবর, প্রায় ছয় ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তা। এর জেরে বহু পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। শুধু সান্দাকফুই নয়, উত্তর ও পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকাতেও তুষারপাত অব্যাহত। লাচেন থেকে থাঙ্গু হয়ে গুরুদোংমার যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলি ইতিমধ্যেই বন্ধ। একইভাবে ইউমথাং থেকে জিরো পয়েন্টের রাস্তাও অচল হয়ে পড়েছে। যদিও চুংথাং থেকে লাচুং ও মঙ্গনের কিছু রাস্তা আংশিক খোলা রয়েছে, সেখানে সতর্কতার সঙ্গে সীমিত যান চলাচল চলছে।

আবহবিদদের মতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে যুক্ত অক্ষরেখার প্রভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়ায় বৃষ্টি, ঝড় এবং তুষারপাত একসঙ্গে দেখা দিচ্ছে। সেই কারণেই এবার পাহাড়ি এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কতা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/