HomeScrollভেন্টিলেটর বিস্ফোরণের পর ভয়াবহ আগুন! মহারাষ্ট্রের হাসপাতালে পুড়ে মৃত্যু ৩ সদ্যোজাতের
Amravati Hospital Fire

ভেন্টিলেটর বিস্ফোরণের পর ভয়াবহ আগুন! মহারাষ্ট্রের হাসপাতালে পুড়ে মৃত্যু ৩ সদ্যোজাতের

মাঝরাতে অগ্নিকাণ্ড, ৩৯ শিশুকে নিয়ে হুড়োহুড়ি উদ্ধারকাজ; গুরুতর ৬ নবজাতককে সরানো হল অন্য হাসপাতালে

ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের (Maharastra) অমরাবতীতে সরকারি হাসপাতালে (Amravati Hospital Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) মৃত্যু হল তিন সদ্যোজাত শিশুর। সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ অমরাবতী জেলা মহিলা হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় ওই ইউনিটের তিনটি বিভাগে মোট ৩৯ জন সদ্যোজাত ভর্তি ছিল। আগুন ছড়িয়ে পড়তেই চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। চিকিৎসা সরঞ্জাম সরিয়ে শিশুদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। আগুনে গুরুতরভাবে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ছয় শিশুকে কাছের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও খবর : ৪ মাসের মধ্যেই মহাকাশে পাড়ি দিতে চলেছে গগনযান অভিযানের প্রথম চালকহীন রকেট

অমরাবতীর পুলিশ কমিশনার রাকেশ ওলা জানিয়েছেন, হাসপাতালে থাকা ৩৯ শিশুকে তিনটি বিভাগে রাখা হয়েছিল। ঘটনার পর ডেপুটি কমিশনার অফ পুলিশ-সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওনকুলে। অন্যদিকে, এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কংগ্রেস নেত্রী যশোমতী ঠাকুরও হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, ফায়ার সেফটি ব্যবস্থায় গাফিলতির কারণেই আগুন ভয়াবহ আকার নেয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News