Saturday, March 28, 2026
Homeদেশদিল্লি বিস্ফোরণের পর তৎপর সেনাবাহিনী! রাজস্থানের জয়সলমীরে সীমান্ত এলাকায় সেনার মহড়া
Army on alert after Delhi blasts

দিল্লি বিস্ফোরণের পর তৎপর সেনাবাহিনী! রাজস্থানের জয়সলমীরে সীমান্ত এলাকায় সেনার মহড়া

সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর বৃহৎ মহড়া শুরু হয়েছে

নয়াদিল্লি: দিল্লির (Delhi) লালকেল্লার (Red Fort) সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশে জারি হয়েছে উচ্চ সতর্কতা। ঠিক এই আবহেই রাজস্থানের (Rajasthan) জয়সলমীর (Jaisalmer) সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর বৃহৎ মহড়া শুরু হয়েছে।

সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড পরিচালিত এই অনুশীলনের নাম ‘মেরু জ্বালা’ (Meru Jwala)। সীমান্তবর্তী মরু অঞ্চলে এই মহড়ায় অংশ নিচ্ছেন স্থলবাহিনীর পাশাপাশি বায়ুসেনার সদস্যরাও। ভারী ট্যাঙ্ক, কামান, এবং আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে চলছে বাস্তব যুদ্ধ পরিস্থিতি অনুকরণের প্রশিক্ষণ।

আরও পড়ুন: লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, সারা দেশে জারি উচ্চ সতর্কতা

প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, এই মহড়ার লক্ষ্য, সীমান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যায়ন করা।

যদিও সেনা সূত্রে জানানো হয়েছে, “এই অনুশীলন পূর্বনির্ধারিত বার্ষিক মহড়া, দিল্লির ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই।” তবুও বিশেষজ্ঞদের মতে, দিল্লি বিস্ফোরণের পর দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে সেনার এই পদক্ষেপ এখন আরও তাৎপর্যপূর্ণ।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot