HomeScrollজন্মদিনের কেকে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ ১১, হাসপাতালে ৭ শিশু-সহ ১১
Birthday Cake Food Poisoning

জন্মদিনের কেকে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ ১১, হাসপাতালে ৭ শিশু-সহ ১১

কেক খাওয়ার পরই পেট ও বুকে ব্যথা, নালাসোপারায় চাঞ্চল্যকর ঘটনায় উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : জন্মদিনের কেক (Cake) খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাষ্ট্রের (Maharastra) নালাসোপারার ১১ জন। তাঁদের মধ্যে রয়েছে ৭ শিশু এবং ৪ মহিলা। অভিযোগ, ওই কেকের মধ্যেই পাওয়া গিয়েছে একটি মরা টিকটিকি।

জানা গিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার পর সেটি খেয়েছিলেন পরিবারের সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই চার মহিলা ও সাত শিশুর পেট এবং বুকে ব্যথা শুরু হয়। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও খবর : ‘বন্দে মাতরম’ থামানোর চেষ্টা! কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের

ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বেকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কেকের মধ্যে কীভাবে মরা টিকটিকি এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে কেক তৈরি ও সংরক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

এর মধ্যেই মহারাষ্ট্রে (Maharastra) খাবারের গুণমান নিয়ে আরও একটি অভিযোগ সামনে এসেছে। কল্যাণের গোদরেজ হিল এলাকায় একটি ব্লিঙ্কিট স্টোরের আইসক্রিম ফ্রিজারে ইঁদুর দেখা গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মালাড ওয়েস্টের একটি কেন্দ্রে পরিদর্শনের সময় একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপর ওই কেন্দ্রের এফএসএসএআই লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News