Friday, June 19, 2026
HomeScrollউপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না বিজেডি ও বিআরএস
Vice Presidential election

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না বিজেডি ও বিআরএস

কংগ্রেস ও বিজেপির থেকে দূরত্ব রাখতেই দুই দলের এই সিদ্ধান্ত!

ওয়েবডেস্ক- রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice Presidential election) । দেশের জন্য উপ রাষ্ট্রপতি বেছে নেওয়া হবে। এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোটের বি সুদর্শন রেড্ডি। তবে আচমকাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেডি (ভারত রাষ্ট্র সমিতি) (BJD) এবং বিআরএস (BRS) (বিজু জনতা দল)। বিজেডির তরফে দলের সাংসদ সস্মিত পাত্র এবং বিআরএসের তরফে তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র তথা দলের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তবে কেন আচমকা এই সিদ্ধান্ত সে সম্পর্কের কিছু জানা যায়নি।

কেটি রামা রাও জানিয়েছেন, তেলেঙ্গানায় ইউরিয়ার ঘাটতির কারণে সমস্যায় রয়েছেন কৃষকরা। সেই সমস্যা সমাধানে কোনও উৎসাহ দেখায়নি বিজেপি ও কংগ্রেস। তাই কৃষকদের পাশের দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছি। যদি ভোটে নোটার বিকল্প থাকত, তাহলে বিআরএস সেটা ব্যবহার করত।” অপরদিকে, সস্মিত জানিয়েছেন, “বিজেডি প্রধান নবীন পট্টনায়ক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছেন উপরাষ্ট্রপতি ভোটদানে তারা বিরত থাকবেন। কংগ্রেস এবং বিজেপির থেকে দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ওড়িশার উন্নয়নেই আমরা মনোযোগ দিতে চাই।

আরও পড়ুন-  রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন, শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে

রবিবার ইন্ডিয়া ব্লকের (India Bloc)  তরফে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের আবহে একটি মক পোলের আয়োজন করা হয়েছে। বিরোধী সাংসদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানানো হবে। থাকবেন ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge)। মঙ্গলবার সংসদ ভবনের বসুধা-এর কক্ষ নং এফ-১০১-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল ৫টায় শেষ হবে। রাজ্যসভার মনোনীত সদস্যরাও ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য এবং তাই, নির্বাচনে অংশগ্রহণের অধিকারী। একই দিনে ভোট গণনা হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে,তার পর ফলাফল প্রকাশ। ১৭তম উপ-রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাজ্যসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সংসদ ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করছেন ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব পি সি মোদি।”

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto