Tuesday, July 7, 2026
Homeরক্তাক্ত পুরীর রথযাত্রা! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩

রক্তাক্ত পুরীর রথযাত্রা! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩

ওয়েব ডেস্ক: রক্তাক্ত হল পুরীর (Puri) রথযাত্রা (Rath Yatra 2025)। রবিবার ভোররাতে পুরীর গুণ্ডিচা মন্দিরের কাছে রথের শোভাযাত্রায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ ভিড়ের চাপে হুড়োহুড়িতে পদপিষ্টের (Stampede) ঘটনা। প্রাণ হারালেন দুই মহিলা সহ তিন জন ভক্ত। আহত হয়েছেন আরও অনেকেই। এই ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরীতে।

রথযাত্রার দ্বিতীয় দিন, শনিবার গভীর রাতে, যখন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন গুণ্ডিচা মন্দিরে পৌঁছয়, তখনও মন্দির সংলগ্ন এলাকাজুড়ে ভিড় ছিল। পুলিশের নির্দেশ অমান্য করে বহু ভক্ত রথের একেবারে কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভোর সাড়ে চারটে নাগাদ রথগুলি মন্দিরের দিকে এগোতেই হুড়োহুড়ি শুরু হয়।

আরও পড়ুন: ৪,৫০০ বছরের পুরানো! মাটি খুঁড়তেই মিলল আশ্চর্য সব জিনিস

রথের দড়িতে টান দেওয়ার জন্য হুড়োহুড়ি করে রথের দিকে এগিয়ে যেতেই কয়েক জন পা হড়কে নিচে পড়ে যান। পদদলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন। মৃত প্রভাতী দাস এবং বাসন্তী সাহু এবং প্রেমাকান্ত মোহান্তি ওড়িশার খুরদা জেলার বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রশাসনের দাবি, অপ্রত্যাশিত ভিড়ই এই দুর্ঘটনার মূল কারণ।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ছিল জনস্রোত। সরকারি হিসেব অনুযায়ী, ওই দিন প্রায় ১৩ লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন পুরীতে। অতিরিক্ত ভিড়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৬০০ জন, যাঁদের মধ্যে এখনও হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৭০ জন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d