HomeScrollদামনে ট্রলি ব্যাগে মিলল বিহারের মহিলার দেহ, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ
Daman Murder Case

দামনে ট্রলি ব্যাগে মিলল বিহারের মহিলার দেহ, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ

নওদার গৃহবধূকে খুনের পর দেহ লুকিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্ত লিভ-ইন পার্টনারের খোঁজে পুলিশ

ওয়েব ডেস্ক : দামনে (Daman) চাঞ্চল্যকর খুনের ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ (Police)। বিহারের নওদা জেলার বাসিন্দা ছোটি কুমারীর নামে এক তরুণীর দেহ একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করে দেহ গোপন করার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় তাঁর লিভ-ইন পার্টনার ঋষভ কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবারের দাবি, ছোটি কুমারী বিবাহিত ছিলেন। প্রায় দুই বছর আগে ঋষভ কুমারের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তিনি স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। ছোটির নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অপহরণ ও নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল।

আরও খবর : জম্মু ও কাশ্মীরে হাই অ্যালার্ট, নিরাপত্তার কারণে স্থগিত অমরনাথ যাত্রা

পরবর্তীতে জানা যায়, ছোটী ও ঋষভ বিহার ছেড়ে দামনে চলে যান। সেখানে একটি ভাড়া বাড়িতে তাঁরা একসঙ্গে থাকতেন বলে তদন্তে উঠে এসেছে। পরিবারের অভিযোগ, কোনও বিবাদের জেরে ঋষভ ছোটিকে খুন করে তাঁর দেহ ট্রলি ব্যাগে ভরে ফেলে পালিয়ে যায়।

ঘটনার সূত্রপাত হয়, যখন দামন পুলিশ (Police) একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হওয়ার খবর পায়। তদন্তের মাধ্যমে মৃতার পরিচয়ও জানা যায়। এরপরই নওদার ছোটি কুমারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ অভিযুক্ত ঋষভ কুমারের সন্ধানে তল্লাশি শুরু করেছে। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News