Saturday, August 8, 2026
HomeScrollরেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ, বনগাঁয় হানা মন্ত্রী অশোক কীর্তনিয়ার
Bangaon

রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ, বনগাঁয় হানা মন্ত্রী অশোক কীর্তনিয়ার

অভিযোগ পেয়ে রেশন দোকানে গিয়ে চাল-গমের মান যাচাই, ফুড ইন্সপেক্টরকে তদন্তের নির্দেশ মন্ত্রীর

ওয়েব ডেস্ক : রেশন (Ration) দোকানে নিম্নমানের চাল ও গম দেওয়ার অভিযোগ পেয়ে বনগাঁর (Bangaon) একটি রেশন দোকানে হানা দিলেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মনিগ্রাম মৎস্যজীবী পাড়া এলাকায় পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে রেশন পরিষেবা নিয়ে অভিযোগ পান তিনি। এরপরই অভিযোগ খতিয়ে দেখতে সরাসরি রেশন দোকানে পৌঁছে যান তিনি।

স্থানীয়দের অভিযোগ ছিল, রেশন ডিলারের পক্ষ থেকে নিম্নমানের চাল ও গম দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর মন্ত্রী রেশন দোকানে পৌঁছলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পরেও রেশন ডিলার না আসায় ক্ষোভ প্রকাশ করেন অশোক কীর্তনিয়া। তিনি জানান, বিষয়টি না দেখা পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

আরও খবর : টুলু মণ্ডলের সম্পত্তির খোঁজে এবার শ্বশুরবাড়িতে হানা STF-এর

পরে রেশন (Ration) দোকানের কর্মচারী এসে দোকানের তালা খোলেন। এরপর মন্ত্রী নিজে চাল ও গমের মান খতিয়ে দেখেন। পাশাপাশি দোকানে গম মজুত না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয় নথিভুক্ত করা হয়।

এরপর স্থানীয় ফুড ইন্সপেক্টরকে ডেকে পাঠান অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। রেশন দোকানের চাল-গমের মান, মজুত এবং পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে পুরো সময়জুড়েই রেশন ডিলারের দেখা মেলেনি বলে জানা গিয়েছে। অশোক কীর্তনিয়া জানিয়েছেন, এলাকা পরিদর্শনে এসে সাধারণ মানুষের কাছ থেকে রেশন নিয়ে অভিযোগ পেয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই দোকানে গিয়ে বিষয়গুলি পরীক্ষা করা হয়েছে। সরকারি আধিকারিককে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor