ওয়েব ডেস্ক : বীরভূমের (Birbhum) পাড়ুইয়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পত্তির খোঁজে তদন্ত আরও জোরদার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF)। মিনারের বাড়ি থেকে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের পর এবার টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা দিল তদন্তকারী দল। বুধবার সকালে পাড়ুই এলাকায় টুলুর শ্বশুর মহম্মদ নুরুল হকের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেন এসটিএফ (STF)-এর আধিকারিকরা।
তদন্তকারী আধিকারিকরা টুলুর শ্বশুরবাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। সকাল থেকেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। সূত্রের খবর, উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির সঙ্গে টুলু মণ্ডলের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে।
আরও খবর : দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ! উপকূল থেকে পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের শ্যালক শামসুল আলম ওরফে মিন্টু শেখ পাড়ুই এলাকায় পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তিনি নিজের ব্যবসায়িক প্রভাব বাড়ান। সিউড়ি-বোলপুর রোডের পাড়ুই এলাকায় একসময় সারি সারি ডাম্পার দাঁড়িয়ে থাকতে দেখা যেত বলে স্থানীয়দের দাবি।
এর আগে মিনারের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এবার টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে আরও কোনও সম্পত্তির হদিশ পাওয়া যায় কি না, সেদিকেই নজর তদন্তকারীদের।







