Sunday, March 29, 2026
HomeScrollসিদ্ধান্ত বদল, কংগ্রেসের সঙ্গে ফের জোট বাধল আপ!
AAP-Congress

সিদ্ধান্ত বদল, কংগ্রেসের সঙ্গে ফের জোট বাধল আপ!

পাঞ্জাব বা গুজরাটেও কি একে অপরের হাত ধরবে দুই দল?

ওয়েব ডেস্ক : দিল্লিতে হেরেছে আম আদমি পার্টি (AAP)। তার পরেই ইন্ডিয়া জোট বা কংগ্রেসের (Congress) সঙ্গে ভবিষ্যতে কোনও জোট হবে না বলে জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু, এবার হাত শিবিরের সঙ্গে জোট বাধল আপ। চণ্ডীগড়ে (Chandigarh) হতে চলেছে মেয়র নির্বাচন (Election)। আর সেখানে বিজেপিকে (BJP) হারাতেই এবার একজোট হল দুই দল।

আগামী ২৯ জানুয়ারি চণ্ডীগড়ে (Chandigarh) হবে মেয়র নির্বাচন। আর সেখানে বিজেপির কাছে রয়েছে ১৮ জন কাউন্সিলর। অন্যদিকে আম আদমি পার্টির কাউন্সিলরের সংখ্যা ১১। কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ৬। এছাড়া ভোট দেওয়া অধিকার রয়েছে কংগ্রেসের সাংসদ মণীশ তিওয়ারিরও। তিনি যদি ভোট দেন তাহলে কংগ্রেস ও আপের কাছে থাকবে ১৮টি ভোট। এক্ষেত্রে মেয়র নির্বাচনের ক্ষেত্রে লটারি হবে। আর এবার গোপন ব্যালটে হবে না নির্বাচন। ফলে কে কাকে সমর্থন করছে তা প্রকাশ্যেই বোঝা যাবে।

আরও খবর : মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের

জানা যাচ্ছে, এই নির্বাচনে আপ (AAP) লড়বে মেয়রের পদে। আর কংগ্রেস (Congress) লড়বে সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদে। ফলে রাজনৈতির মহলের মতে, এই লড়াই বেশ জমজমাট হতে চলেছে। প্রসঙ্গত, একসময় দুই দল একে অপরের সঙ্গে থাকবে না বলেই জানিয়েছিল। কিন্তু, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে কংগ্রেস ও আপের কাছে, সেই কারণে দুই দল একে অপরের হাত ধরার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে প্রশ্ন উঠছে, চণ্ডীগড়ে (Chandigarh) একসঙ্গে বিজেপির বিরুদ্ধে নামছে কংগ্রেস ও আপ। কিন্তু পাঞ্জাব বা গুজরাটেও কি একে অপরের হাত ধরবে দুই দল? সূত্রের খবর, ওই রাজ্যগুলিতে একে অপরের সঙ্গে জোটে রাজি নয় দুই শিবির। তবে রাজনীতিতে কখন কে কার হাত ধরবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot