Monday, February 9, 2026
HomeScrollধোঁয়াশা আর কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, ব্যাহত উড়ান পরিষেবা, ট্রেন চলছে ধীরগতিতে
Delhi

ধোঁয়াশা আর কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, ব্যাহত উড়ান পরিষেবা, ট্রেন চলছে ধীরগতিতে

দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমেছে, ঘন কুয়াশার সতর্কতা দিল্লিতে

ওয়েবডেস্ক- কুয়াশা (Fog Alert) আর ধোঁয়াশার (Haze) মেলবন্ধনে এক অদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে (Delhi)। সকাল প্রায় অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। ভ্যানিশ তাজমহলও (Taj Mahal)। এই পরিস্থিতিতে ব্যাহত হয়েছে উড়ান থেকে রেল পরিষেবা। রবিবার দিল্লি- সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েকদিন ধরে অত্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা, দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমেছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় ২০০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছে। ব্যাহত হয়েছে রেল পরিষেবাও।
সোমবার সকাল ৭টায় দিল্লিতে বাতাসের গড় গুণমান এআইকিউ রেকর্ড করা হয়েছে ৪০২, যা ‘ভয়ানক খারাপ’ পর্যায়ে পড়ে।

ধোঁয়াশার কারণে শহরে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমেছে। দিল্লি বিমানবন্দরের আশপাশে দৃশ্যমানতা নেমে গিয়েছে ১২৫ মিটারে। ফ্লাইটরেডারের তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার জেরে সোমবার ভোর থেকে দিল্লি বিমানবন্দরে ওঠানামার অন্তত ছ’টি উড়ান বাতিল হয়েছে। সময়সূচিরও বদল হয়েছে ২০০টি উড়ানের। আগেই থেকেই সতর্কবার্তা জারি করেছে উড়ান সংস্থা। যাত্রীদের সময় হাতে নিয়ে বিমান বন্দরে আসতে বলা হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও জারি করা হয়েছে সতর্কবার্তা। কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। সকাল থেকে বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে।

আরও পড়ুন-  কাকা–ভাইপো একজোট! ‘মহারাষ্ট্রের স্বার্থে’ লড়াইয়ের ঘোষণা, পওয়ার সমীকরণে চাপ বিজেপিতে?

ঘন কুয়াশার জেরে রাস্তায় দীর্ঘ যানজট। রবিবারই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েক দিন ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশার দাপট চলবে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন, ফগ লাইট ব্যবহার করা এবং সকালের দিকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না  বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Read More

Latest News

toto DEPOBOS