Monday, August 17, 2026
HomeScrollকথা রাখলেন হার্দিক! বিশ্বজয়ের পর যে কাজ করলেন, স্যালুট করছে গোটা দেশ
Hardik Pandya

কথা রাখলেন হার্দিক! বিশ্বজয়ের পর যে কাজ করলেন, স্যালুট করছে গোটা দেশ

প্রত্যেকের হাতে ১০ লাখের চেক তুলে দিলেন পান্ডিয়া! কারণ জানলে আপনিও অবাক হবেন

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জয়ের মধুর স্মৃতি এখনও টাটকা। সেই আবেগের মাঝেই নিজের দেওয়া কথা রাখলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এবার মাঠকর্মীদের (Groundsmen) হাতে আর্থিক পুরস্কার তুলে দিলেন তিনি। ক্রিকেট মাঠে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স যেমন নজর কাড়ে, তেমনই মাঠের বাইরেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন ভারতীয় এই তারকা। এই ঘটনা অন্তত সেই বিষয়টিকেই প্রতিফলিত করে।

বিশ্বকাপের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) গভীর রাত পর্যন্ত অনুশীলন করতেন হার্দিক। নিয়মের বাইরে গিয়েও সেই অনুশীলনের সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মাঠকর্মীরা। যাতে অনুশীলনে কোনও অসুবিধা না হয়, তার জন্য সবরকম সাহায্য করেছিলেন তাঁরা। সেই অবদান ভোলেননি হার্দিক। ভারতের বিশ্বজয়ের পর, আইপিএল-এর আগে মুম্বইয়ে ফিরে এক অনন্য উদ্যোগ নিলেন তিনি। সূত্রের খবর, ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রতিটি মাঠকর্মীর হাতে প্রায় ১০ লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন হার্দিক। তাঁর এই উদ্যোগে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন ভারতীয় অলরাউন্ডার।

আরও পড়ুন: ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, দেখুন KKR-এর ম্যাচ কোথায়, কখন

বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্সও ছিল নজরকাড়া, টুর্নামেন্ট জুড়ে ২১৭ রান করার পাশাপাশি নিয়েছেন ৯টি উইকেট। ব্যাট ও বল হাতে সমান দক্ষতা দেখিয়ে আবারও নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছেন তিনি। এই সাফল্যের পেছনে যে অদেখা পরিশ্রম এবং কিছু নীরব সহায়তা ছিল, সেটিকেই সম্মান জানালেন হার্দিক। তবে শুধু মাঠকর্মীদের প্রতিই নয়, কঠিন সময়ে সহ-ক্রিকেটারদের পাশেও দাঁড়ান তিনি। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া জিতেশ শর্মার পাশে থেকেছেন হার্দিক।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor