Saturday, May 16, 2026
HomeScrollলক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা অভিষেকের, এবার ২০০০ টাকা করে পাবেন মহিলারা?
Abhishek Banerjee

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা অভিষেকের, এবার ২০০০ টাকা করে পাবেন মহিলারা?

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

কলকাতা: ভোটের আগে আবারও রাজনৈতিক তাপে লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi r Bhandar)। পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) বিনপুরের সভা থেকে এই প্রকল্পকে হাতিয়ার করেই বিজেপিকে (BJP) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, অন্য কোনও রাজ্যে একইভাবে এই প্রকল্প চালু করে দেখাতে পারলে তিনি ৩০ দিনের মধ্যে ভোট চাইতে আসবেন না।

অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেক পরিবারের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, বিজেপি যদি একটা রাজ্যে তা করে দেখাতে পারে, তাহলে আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসব না। আগে করে দেখাক।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে রক্তাক্ত ভগবানগোলা, নিহত ১!

এর আগেই তৃণমূলের ইস্তেহার প্রকাশের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে এবং মহিলারা “সারাজীবন” এই সুবিধা পাবেন। একইসঙ্গে তিনি বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও অনেকেই তা রক্ষা করে না, কিন্তু তৃণমূল করে দেখিয়েছে।

বর্তমানে এই প্রকল্পে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১৭০০ টাকা করে পান। অর্থাৎ বছরে যথাক্রমে ১৮ হাজার এবং ২০ হাজার ৪০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলছে। সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে এই বরাদ্দ আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলের বড় নির্বাচনী অস্ত্র হয়ে উঠেছিল। বিশেষ করে মহিলা ভোটব্যাঙ্কে তার প্রভাব স্পষ্ট হয়েছিল। এবারও সেই প্রকল্পকেই সামনে রেখে প্রচারে ঝাঁপিয়েছে শাসকদল। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়েও নির্দিষ্ট নিয়ম রয়েছে। আবেদনকারীর নাম স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে, বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি কর্মচারীরা এই সুবিধার আওতায় পড়বেন না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto