Wednesday, August 19, 2026
HomeScrollকলকাতা-সহ ১০ জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা
Weather Update

কলকাতা-সহ ১০ জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে দুর্যোগের আভাস, ভাসবে উত্তরবঙ্গও

কলকাতা: কলকাতা (Kolkata Rain Forecast)-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কালবৈশাখীর (Kalbaishakh) দাপটের সতর্কতা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণের বিস্তীর্ণ অংশে হতে পারে শিলাবৃষ্টি (West Bengal Hailstorm Forecast)ও। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (North Bengal Heavy Rain) সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন অংশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা গিয়েছে। খারাপ আবহাওয়ার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণেও সমস্যা তৈরি হয়।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে শনিবার তার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পরিস্থিতি দেখা যেতে পারে হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলাগুলিতে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:‘বুকের পাটা থাকলে…’ কমিশন-বিজেপিকে একসুরে বিঁধলেন মমতা

শনিবার সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কোনও কোনও জায়গায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। আগামী মঙ্গলবার ফের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে।শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দু’দিনই শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে। উত্তরবঙ্গে আপাতত মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor