Thursday, July 2, 2026
HomeScrollবিজেপির প্রচারে অশান্তি! বাসন্তীর আইসি-র বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কমিশনের
Election Commission of India

বিজেপির প্রচারে অশান্তি! বাসন্তীর আইসি-র বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কমিশনের

কী ঘটেছিল সেখানে? ঘটনায় কী পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? দেখুন একনজরে

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে (Basanti) ভোটপ্রচারের (Election Campaign) সময় হিংসার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দুই রাজনৈতিক দলের অনুষ্ঠানে পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে এবার বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড (Basanti IC Suspended) করা হল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিল কমিশন। শুক্রবারই তাঁর বদলে প্রবীর ঘোষকে বাসন্তী থানার নতুন আইসি হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এদিন সেই এলাকায় বিজেপি (BJP) প্রার্থী বিকাশ সর্দার ভোটপ্রচারে বের হন। অভিযোগ, সেই সময় আচমকা হামলার ঘটনা ঘটে। অভিযোগ, এলাকায় তৃণমূল (TMC) এবং বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় একজন এসআই গুরুতর জখম হন এবং আহত হন অন্তত পাঁচজন কনস্টেবল। এই ঘটনার পর থেকেই দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং পরে কমিশন জানিয়েছে, অন্তত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: আজই প্রকাশ হতে পারে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজ্যের সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের জরুরি নির্দেশ পাঠিয়েছে কমিশন। নির্দেশে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। প্রয়োজনে থানার ওসি ও কেন্দ্রীয় বাহিনী আইন মেনে বলপ্রয়োগ করতে পারবে বলেও জানানো হয়েছে। বাসন্তীর এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে দেরি করল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। ‘গোয়েন্দা ব্যর্থতা’র অভিযোগ তুলে রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO