Tuesday, August 11, 2026
HomeScroll২০২৩-এর পর শীতলতম সকাল! কত ছিল শহরের তাপমাত্রা? দেখে নিন
Coldest Morning In Delhi

২০২৩-এর পর শীতলতম সকাল! কত ছিল শহরের তাপমাত্রা? দেখে নিন

চলবে প্রবল শৈত্যপ্রবাহ, তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন

ওয়েব ডেস্ক: ২০২৬-এর শীতলতম সকালে ঘুম ভাঙল রাজধানীর (Coldest Morning In Delhi)। শুধু এবছর নয়, গত তিন বছরে দিল্লিতে জানুয়ারি মাসের কোনও সকালে পারদ এতটা নিচে নামেনি। শেষবার ২০২৩ সালের ১৬ জানুয়ারি পারদ নেমেছিল ১.৪ ডিগ্রিতে। বৃহস্পতিবার সকালে শহরের মধ্যে সর্বনিম্ন ২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা (Delhi Temperature) রেকর্ড করা হয়েছে।

অর্থাৎ, এবারের শীতে হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে রাজধানীর পারদাঙ্ক। কিন্তু দিল্লির থেকে গুরুগ্রামের শীত আরও ভয়ানক। সেখানে তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে যায় বলে খবর। সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বহু জায়গায় দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। এই কারণে দিল্লি লাগোয়া এই শহরের স্বাভাবিক জীবনযাত্রা এদিন খানিক ব্যাহত হয়ে।

আরও পড়ুন: আধার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র নয়! বিরাট মন্তব্য হাইকোর্টের

তবে শুধুমাত্র শীত নয়, সে সঙ্গে রাজধানীতে উদ্বেগ বাড়াচ্ছে সেখানের বায়ুদূষণ (Delhi Air Pollution)। বৃহস্পতিবার সকালে দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (Delhi AQI) রেকর্ড করা হয়েছে ৩৫৬, যা ‘অতি খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে। রাজধানীর প্রায় সব জায়গাতেই এই সূচক ছিল ৩০০-র উপরে। সবথেকে মারাত্মক বায়ুদূষণের কবলে চাঁদনি চক, নেহরু নগর ও পুসা, যেখানে একিউআই ৪০০-র বেশি রেকর্ড করা হয়েছে। জাহাঙ্গিরপুরী, বিবেক বিহার, রোহিণী, ওয়াজিরপুর এবং পাঞ্জাবি বাগের বায়ুর গুণগত মান ছিল অত্যন্ত বিপজ্জনক।

এদিকে জাতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী দু’দিন দিল্লির পাশাপাশি প্রবল শৈত্যপ্রবাহ (Cold Wave) চলবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও। ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor