Sunday, March 29, 2026
HomeScrollমুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের পরেই কড়া DGCA, জারি একগুচ্ছ নির্দেশিকা
DGCA issues strict guidelines

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের পরেই কড়া DGCA, জারি একগুচ্ছ নির্দেশিকা

ভিআইপি বিমান ও হেলিকপ্টার ফ্লাইংয়ে মানতে হবে এই নিয়ম

ওয়েবডেস্ক-  ভিআইপি বিমান (Vip Plane)  ও হেলিকপ্টার ফ্লাইংয়ে মানতে হবে নিয়ম, কড়া নির্দেশিকা DGCA-র।  ভিআইপি–কে (VIP)  নিয়ে ফ্লাই (Flying)  করার সময়ে কোনও ভাবেই সেই ভিআইপি বা তাঁর পারিষদের চাপের মুখে নিয়ম লঙ্ঘন করতে পারবেন না বিমান বা হেলিকপ্টারের পাইলট (Helicopter Pilot) । কোনও ভাবেই কোনও পরিস্থিতিতে ভিআইপি বিমান বা হেলিকপ্টারের পাইলটদের ফ্লাই করতে বা গন্তব্যে ল্যান্ড করতে বাধ্য করা যাবে না।

প্রতিটি ফ্লাইটের আগে গন্তব্যে যাওয়ার আকাশ–পথের আবহাওয়া কেমন, তা বাধ্যতামূলক ভাবে জানতে হবে পাইলটদের,  জানাতে হবে ভিআইপি–কেও। ভিআইপি বিমানের ক্ষেত্রে মুখ্য পাইলটের ন্যূনতম তিন হাজার ঘণ্টা এবং কো–পাইলটের ৫০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা থাকতে হবে।

ভিআইপি হেলিকপ্টার এর ক্ষেত্রে মুখ্য পাইলটের ন্যূনতম ২০০০ ঘন্টা এবং কো-  পাইলটের ৩০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন-  মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কী বললেন মোদি?

উল্লেখ্য,  বৃহস্পতিবার দুর্গাপুরে অন্ডাল থেকে ভাড়া করা বেসরকারি  বিমানে কলকাতায় আসার সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান পরিবহণের বিশেষজ্ঞদের কথায়,  বিমান টেক অফ করার আগেই আবহাওয়া কেমন ছিল তা জেনে নেওয়ার কথা ছিল বিমান চালকদের। বিকেল ৪ টে নাগাদ কলকাতার আকাশে চলে আসার পরে দেখা যায়, প্রবল বৃষ্টি শুরু হয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। বিমানবন্দরের অফিসারদের কথায়, ‘ আচমকাই আবহাওয়া খারাপ হয়ে যায়। সে ক্ষেত্রে অবশ্য পাইলটের আগে থেকে জানার উপায় থাকে না।’

প্রায় নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পরে মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই ফ্যালকন ২০০০ বিমান কলকাতায় নামে। তবে এই নিয়ে শুক্রবার পর্যন্ত কোথাও কোনও অভিযোগ জমা পড়েছি, ফলে এই নিয়ে কোনও তদন্ত এখনও শুরু হয়নি। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের পরেই বিজ্ঞপ্তি দেয় ডিজিসিএ।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot