Tuesday, March 31, 2026
HomeScrollঅযোধ্যায় ‘দীপোৎসব’, ৫৬ ঘাটে জ্বলে উঠবে ২৮ লক্ষ প্রদীপ
Deepostav 2025

অযোধ্যায় ‘দীপোৎসব’, ৫৬ ঘাটে জ্বলে উঠবে ২৮ লক্ষ প্রদীপ

৪৭ জন রিজার্ভ ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত, গ্যালারিতে একসঙ্গে বসার জায়গা ২০ হাজারের বেশি

ওয়েবডেস্ক- আর কয়েকদিন পরে দীপাবলি (Deepabali)। আলোর উৎসব। সেজে উঠবে প্রায় গোটা দেশ। প্রতি বছরের অন্যতম আকর্ষণ থাকবে প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় (Ayodhya)। । দীপমালায় সাজিয়ে তুলতে প্রস্তুতি তুঙ্গে। আগামী ১৭ থেকে ২০ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বে আলোকিত হবে ‘দীপোৎসব ২০২৫’ । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই আলোর রোশনাই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য। ৫৬টি ঘাটকে আলোকিত করবে ২৮ লক্ষ প্রদীপ।

কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জেলাশাসক নিখিল টিকারাম ফুণ্ডে উৎসব পরিচালনার জন্য একাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। যাদের কাজ হবে আইনশৃঙ্খলা বজায় রাখা। এই উৎসবে আগত ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা। এই মহাসমারোহকে ঘিরে মেতে উঠেছে অযোধ্যা। এই উৎসব এক আলাদা মর্যাদা পেতে চলেছে। শোভাযাত্রা থেকে শুরু করে প্রদীপ প্রজ্বলন সহ রামকথা পার্কের মঞ্চের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির জন্য আলাদা আলাদা কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের অনুষ্ঠানগুলির জন্য  এসডিও পদমর্যাদার কর্মকর্তারা তাঁদের নিরাপত্তা দলের সঙ্গে থাকবেন।

আরও পড়ুন- অবশেষে শেষ রামমন্দিরের কাজ, ২৫ নভেম্বর ধ্বজা তুলবেন মোদি

দীপোৎসবের (Deepostav 2025) অন্যতম ও প্রধান আকর্ষণ রাম কি পৌড়ি ও রামকথা পার্ক। যা দায়িত্বে থাকছেন ঊর্ধতন আধিকারিকেরা। রাম কি পৈড়িতে বসার ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ২,৩২৪.৫৫ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৩৫০ মিটার সিঁড়ি এবং একটি বিশাল দর্শক গ্যালারি তৈরি করেছে যোগী সরকার। যেখানে একসঙ্গে ১৮ হাজার থেকে ২০ হাজার দর্শন বসতে পারবেন।  জেলাশাসক নিখিল টিকারাম জানিয়েছেন এখানে সমস্ত নির্মাণ কাজ ইউপি-পিসিএল-এর মাধ্যমে করা হচ্ছে। এই প্রকল্পগুলি অযোধ্যাকে নতুন বিশ্ব মানের উচ্চতায় নিয়ে গেছে। গোটা বিশ্বের ভক্ত ও পর্যটকেরা এসে এক নান্দনিক রূপ উপভোগ করবেন।

পাশাপাশি নয়া ঘাটেও সরযু নদীর তীরে আরতির স্থানটিও নজরদারির আওতায় থাকবে। এছাড়ারও রয়েছে যানযট নিয়ন্ত্রণ সহ সংবাদমাধ্যমে পরিচালনা। যার জন্য আলাদাভাবে কর্মকর্তারা নিযুক্ত হয়েছেন।

মূল অনুষ্ঠান ২০ অক্টোবর। ওই দিন শ্রীরাম জন্মভূমি মন্দির, হনুমানগড়ি, কারসেবকপুরমে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ৪৭ জন রিজার্ভ ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত রাখা হচ্ছে। খাদ্য সুরক্ষা বিভাগ খাবারের মান পরীক্ষার জন্যও বিশেষ দল থাকছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot