Friday, July 3, 2026
HomeBig newsমঙ্গলে দিল্লিতে নির্বাচন কমিশনের বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক, দেখুন বিগ আপডেট
Election Commission

মঙ্গলে দিল্লিতে নির্বাচন কমিশনের বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক, দেখুন বিগ আপডেট

নির্দিষ্ট সময়েই বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর সিইও দফতর

ওয়েবডেস্ক-  ফের বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) । আগামীকাল, অর্থাৎ মঙ্গলবারই এই বৈঠক হবে। থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (State Chief Electoral Officer) । বিধানসভা নির্বাচনে (Assembly Election)  প্রস্তুতি নিয়ে এই বৈঠক। চলছে এসআইআর শুনানি (SIR Hearing) । এই পরিস্থিতিতে ফের বৈঠকে বসতে চলেছে কমিশন। নির্দিষ্ট সময়েই বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর সিইও দফতর। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকার সম্পূর্ণ কাজ সেরে ফেলতে চেষ্টা করবে সিইও দফতর। চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত নির্বাচন কমিশনের অনুমোদন যাতে পাওয়া সহজ হয় তার জন্যই এই বৈঠক।

এই বৈঠকেই বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচনের বিজ্ঞপ্তি, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কবে পরিদর্শনে আসবেন, ভোট গণনার খসড়া তৈরি হবে।

বাংলায় এসআইআর নিয়ে কমিশন ও রাজ্য সরকারের দ্বন্দ্ব অব্যাহত। আজ সুপ্রিম কোর্টে সুপ্রিম শুনানি ছিল। একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন-  মমতার SIR মামলায় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৩৯ লক্ষ ভোটারের শুনানি শেষ হয়েছে। ১ কোটি ৬ লক্ষ ভোটারের নথি আপলোড হয়েছে। রাজ্যের গ্রুপ বি আধিকারিক ৮,৫০৫ জন নিয়ে মোট মাইক্রো অবজার্ভারের সংখ্যা ১৭ হাজারের বেশি। শুনানিতে ভোটারদের জমা দেওয়ার নথি গ্রহণযোগ্য কিনা তা যাচাই করবে এই মাইক্রো অবজারভাররা। ৮,৫০৫ জন মাইক্রো অবজারভার যোগদান করার পরে তাঁদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

এসআইআর তথা ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। এই প্রক্রিয়াকে ঘিরে বিতর্কের শেষ নেই। এ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ৪ ফেব্রুয়ারি, বুধবার এ নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন তিনি। এর পর ৯ ফেব্রুয়ারি, সোমবার ফের এ নিয়ে শুনানি হয়েছে। এই মামলা নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO