Friday, June 19, 2026
HomeScrollদুটি বাস ও বোলেরোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৫, আহত ২৬

দুটি বাস ও বোলেরোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৫, আহত ২৬

ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে (Maharastra) ভয়াবহ দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল ৫ জনের আহত আরও ২৬। দুটি বাস ও বোলেরো গাড়ির সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ মহারাষ্ট্রের বুলধানা জেলার খামগাঁও-শেগাঁও হাইওয়েতে (Khamgaon-Shegaon Highway)।

তিনটি গাড়ির মধ্যে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় ৷ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় ৷ আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রশাসনের।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ খামগাঁও-শেগাঁও হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস ও বোলেরোর মধ্য মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এর পর একটি বেসরকারি বাস ওই দুটি গাড়িকে ধাক্কা মারে ৷ স্টেট রোড ট্রান্সপোর্টের বাসটি পুনে থেকে পাথওয়াড়ার দিকে আসছিল ৷ আর বোলেরো গাড়িটি শেরগাঁও থেকে কোলাপুরের দিকে যাচ্ছিল ৷

আরও পড়ুন: মদন তামাং হত্যা মামলায় স্বস্তি পেলেন না বিমল গুরুং

এরপরই একটি বেসরকারি বাসটি ওই দুটি গাড়িকে ধাক্কা মারে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বেসরকারি বাসটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসে। বেসরকারি বাসের সামনে আটকে থাকা চালককে অনেক চেষ্টার পর উদ্ধার করা হয়। আহতদের দ্রুত খামগাঁওয়ের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের বুলধানায় স্থানান্তরিত করা হয়েছে।

নিহতরা হলেন মধ্যপ্রদেশের ধনেশ্বর মারাভি, কৃষ্ণকুমার শেগাঁওয়ের মোহন সিং সারোতে, শিবপাল, শেগাঁওয়ের শিবাজি সমাধন মুন্ডে, ধুলে থেকে মেহরুনিসা শেখ হাবিব এবং আকোলা জেলার রঞ্জিত ওয়াংখেড়ে। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

দেখুন অন্য খবর:

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto