HomeScrollবিদেশি অনুদান নিয়ন্ত্রণে বড় বদল? আগামী সপ্তাহেই লোকসভায় আসছে FCRA সংশোধনী বিল,...
FCRA Amendment Bill

বিদেশি অনুদান নিয়ন্ত্রণে বড় বদল? আগামী সপ্তাহেই লোকসভায় আসছে FCRA সংশোধনী বিল, জবাব দিতে পারেন অমিত শাহ

বিলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

ওয়েব ডেস্ক : বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংক্রান্ত FCRA সংশোধনী বিল নিয়ে আগামী সপ্তাহে সরগরম হতে চলেছে সংসদ (Parliament)। জানা যাচ্ছে, বুধবার লোকসভায় বিলটি নিয়ে কেন্দ্রের তরফে জবাব দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ফলে বিলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বিলটি নিয়ে বিদেশ থেকে আসা সমালোচনারও জবাব দিয়েছে কেন্দ্র। মার্কিন কংগ্রেস সদস্য রাইলি মুর অভিযোগ করেছিলেন, প্রস্তাবিত সংশোধনী গির্জা ও খ্রিস্টান ধর্মীয় সংগঠনগুলির উপর নিয়ন্ত্রণ বাড়াতে পারে। সেই বক্তব্য খারিজ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিদেশি অর্থ নিয়ন্ত্রণে আইন তৈরি করা ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরও খবর : নামী দামি হোটেলের রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ খাবার! সবজি-তে ছত্রাক, অভিযান চালিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের

এদিকে বিলটি নিয়ে বিরোধী শিবিরও প্রস্তুতি শুরু করেছে। কংগ্রেস ১০, ১১ এবং ১২ অগস্ট দলের সাংসদদের লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। ইন্ডিয়া জোটের বৈঠকেও অন্যান্য বিরোধী দলগুলির সাংসদদের ওই দিনগুলিতে সংসদে থাকার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, অধিবেশন চলাকালীন অমিত শাহ নিয়মিত সংসদে থাকছেন এবং প্রয়োজন হলে বিল নিয়ে জবাব দিতে পারেন।

বিলটি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। অমিত শাহের (Amit Shah) সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। পাশাপাশি ক্যাথলিক চার্চ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়েছে কেন্দ্র। এখন প্রশ্ন, FCRA-তে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হচ্ছে এবং সেই প্রস্তাব বিরোধীদের আপত্তির কতটা সমাধান করতে পারে। আগামী সপ্তাহের লোকসভা বিতর্কেই তার অনেকটাই স্পষ্ট হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News