Thursday, March 5, 2026
HomeScrollভালো লোকের মতো মৌলিক অধিকার আছে মন্দেরও: মাদ্রাজ হাইকোর্ট

ভালো লোকের মতো মৌলিক অধিকার আছে মন্দেরও: মাদ্রাজ হাইকোর্ট

ওয়েব ডেস্ক: ভালো বা মন্দ লোকের জন্য আলাদা মৌলিক অধিকার হয় না। অপরাধপ্রবণ অভিযোগে অন্যায়ভাবে আটকে রাখার জেরে ৫০ হাজার টাকা জরিমানা দিতে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। ওই ব্যক্তির অপরাধের পুরনো রেকর্ড দেখিয়ে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল, মামলাকারী ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়। কিন্তু হাইকোর্টের রায় গেল রাজ্যের বিপক্ষেই।

বিচারপতি আনন্দ বেঙ্কটেশের (Justice Anand Venkatesh) অভিমত, সংবিধানের ২১ নম্বর ধারায় মৌলিক অধিকারের (Fundamental Rights) ক্ষেত্রে ‘পারসন’ বা ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ভালো বা মন্দ লোক বলে আলাদা কিছু নেই। একমাত্র নৈতিক দিক থেকে শুদ্ধ কোনও ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, এমন কথা কোনও আইনেও বলা নেই। তাই রাজ্যের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মৌলিক অধিকারের পরিপন্থী।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ল্যান্ড মাইন বিস্ফোরণ, জখম ৬ সেনা

বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছিলেন আর ঈশ্বরন। তামিলনাড়ু প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট অনুযায়ী ডিন্ডিগুলের ডিস্ট্রিক্ট কালেক্টর দ্বারা ২০২১ সালের ২৩ নভেম্বর নির্দেশ জারি। কিন্তু ওই বছরের ৩০ ডিসেম্বর সরকারের অ্যাডভাইজরি বোর্ড জানায়, ঈশ্বরনকে আটক রাখার পর্যাপ্ত কারণ নেই। তাই নির্দেশ প্রত্যাহার করতে হবে। কিন্তু প্রত্যাহার নির্দেশ জারি হয় ২০২২ সালের ১৪ মার্চ। তাকে ছাড়া হয় ১৭ মার্চ।

ঈশ্বরনের দাবি, আইনি বিধান ছাড়াই ৩০ ডিসেম্বর থেকে ১৭ মার্চ তাঁকে আটক রাখা হয়েছে। সরকার পক্ষের সাফাই, ৩০ ডিসেম্বর অ্যাডভাইজরি বোর্ড নির্দেশ দিলেও তা কার্যকর করতে কিছু সময় লাগাটাই স্বাভাবিক। অন্যদিকে সরকারি আইনজীবীর দাবি, ঈশ্বরনকে বেআইনিভাবে আটক করা হয়নি। কারণ তাঁর বিরুদ্ধে অতীতে ২৫টি অভিযোগ আছ। এমন অপরাধপ্রবণ ব্যক্তি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়। যদিও সরকার পক্ষের যুক্তি মানেনি মাদ্রাজ হাইকোর্ট।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80