Saturday, March 21, 2026
HomeBig newsএলপিজি-র বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! এবার কি মিটবে রান্নার গ্যাসের আকাল? দেখুন...
Commercial LPG Cylinder

এলপিজি-র বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! এবার কি মিটবে রান্নার গ্যাসের আকাল? দেখুন বড় খবর

কারা বাড়তি সুবিধা পাবেন? রাজ্যে রাজ্যে চিঠি পাঠিয়ে জানিয়ে দিল পেট্রোলিয়াম মন্ত্রক

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) পরিস্থিতির মাঝে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) বরাদ্দ বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র (Government of India)। হোটেল-রেস্তরাঁ থেকে সহ বিভিন্ন পরিষেবার উপর চাপ কিছুটা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে চিঠি পাঠিয়ে জানান, আগামী ২৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder) বরাদ্দ ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে মোট বরাদ্দ বেড়ে প্রাক-সঙ্কট স্তরের প্রায় ৫০ শতাংশে পৌঁছবে।

চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই বাড়তি বরাদ্দ নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে বিতরণ করতে হবে। এর মধ্যে রয়েছে, রেস্তরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধশিল্প, সরকারি বা স্থানীয় সংস্থার ভর্তুকিযুক্ত ক্যান্টিন, কমিউনিটি কিচেন ইত্যাদি। পাশাপাশি, অভিবাসী শ্রমিকদের জন্য পাঁচ কেজির ছোট এলপিজি সিলিন্ডার বিতরণের কথাও বলে হয়েছে এই নির্দেশিকায়।

আরও পড়ুন: ঝড়বৃষ্টির মাঝেই তুষারধসের সতর্কতা! বিশেষ নির্দেশিকা জারি DRDO-র, না মানলেই বিপদ!

এর আগে কেন্দ্র দাবি করেছিল, গৃহস্থালি ব্যবহার, হাসপাতাল, স্কুল-কলেজ এবং মিড-ডে মিলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় এলপিজি সরবরাহ বজায় রাখতে তারা সফল হয়েছে। এবার বাণিজ্যিক ক্ষেত্রেও সরবরাহ বাড়িয়ে অর্থনৈতিক কার্যকলাপ সচল রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই ডিলাররা হোটেল-রেস্তরাঁসহ বিভিন্ন ক্ষেত্রের চাহিদার তালিকা তেল সংস্থাগুলির কাছে পাঠিয়েছিলেন। সেই তালিকার ভিত্তিতেই গুরুত্ব অনুযায়ী নতুন বরাদ্দ নীতি তৈরি করা হয়েছে। তবে কবে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরবে বাণিজ্যিক এলপিজি সরবরাহ, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি সরকার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/