Sunday, March 29, 2026
HomeScrollফেসবুক, ইউটিউবে আপত্তিকর ভিডিও! মাত্র ৩ ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে সরকার
AI Content

ফেসবুক, ইউটিউবে আপত্তিকর ভিডিও! মাত্র ৩ ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে সরকার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে স্পষ্ট বার্তা দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক

ওয়েব ডেস্ক: দিন দিন যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) বিস্তারে বাড়ছে, তাতে আসল ও নকল কনটেন্টের (Fake Content) তফাত বোঝা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়াচ্ছে নানা ধরণের ডিপফেক ভিডিও (Deep Fake Video)। এই অবস্থায় এআই কনটেন্টের (AI Content) উপর কড়া নজরদারিতে নামল কেন্দ্র সরকার (Government of India)। মঙ্গলবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, যাতে সমস্ত এআই ডিপফেক কনটেন্ট সরিয়ে নেওয়া হয় এবং এগুলিকে বাধ্যতামূলকভাবে চিহ্নিত করা হয়।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ডিপফেক ভিডিও, কৃত্রিম অডিও, বিকৃত দৃশ্যপটসহ এআই ব্যবহার করে তৈরি বা পরিবর্তিত সব ধরনের কনটেন্টের উপর ‘এআই লেবেল’ থাকতেই হবে। কনটেন্টের উৎস ও প্রকৃতি শনাক্ত করার জন্য মেটাডেটা ও ইউনিক আইডেন্টিফায়ার যুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে। একবার কোনও কনটেন্টে এআই-লেবেল বসানো হলে তা আর সরানো, আড়াল করা বা পরিবর্তন করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: রহমান ডাকাতের স্টাইলে ‘ধুরন্ধর’ ড্যান্স! বন্দুক হাতে স্টান্টবাজি করেই বিতর্কে কংগ্রেস নেতা

সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে কনটেন্ট ডিলিটের সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে। সরকার বা আদালতের নির্দেশ মিললেই তিন ঘণ্টার মধ্যে চিহ্নিত ডিপফেক বা বেআইনি এআই কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যাটফর্মগুলিকে। কেন্দ্রের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে অটোমেটিক প্রযুক্তি বা অ্যালগরিদমিক ব্যবস্থা চালু করতে হবে, যার মাধ্যমে এআই ব্যবহার করে তৈরি বেআইনি, যৌনতাপূর্ণ বা প্রতারণামূলক কনটেন্ট শনাক্ত ও তার প্রচার রোধ করা সম্ভব হবে। সংশোধিত নিয়ম কার্যকর হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot