Thursday, May 14, 2026
HomeScrollছেলে অর্জুনের বিয়েতে রাষ্ট্রপতি, মোদি, শাহ, রাহুলকে আমন্ত্রণ জানালেন শচীন
Sachin Tendulkar

ছেলে অর্জুনের বিয়েতে রাষ্ট্রপতি, মোদি, শাহ, রাহুলকে আমন্ত্রণ জানালেন শচীন

৫ মার্চ মুম্বইতে অর্জুন এবং সানিয়ার বিয়ে আসর বসবে

ওয়েব ডেস্ক: শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ছেলে আগামী ৫ মার্চ অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এবং তাঁর বাগ্‌দত্তা সানিয়া চন্দোকের (Saaniya Chandhoks) বিয়ে। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ৩ মার্চ থেকে। অর্জুন এবং সানিয়ার বিয়ে ৫ মার্চ মুম্বাইতে হওয়ার কথা।ছেলের বিয়েতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন সচিন তেন্ডুলকর। ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীদের বাসভবনে গিয়ে তাঁদের নিমন্ত্রণ করেন সচিন।

অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোকের বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। সপরিবারে নিমন্ত্রণ করতে যান সচিন। তাঁর সঙ্গে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর, মেয়ে সারা তেন্ডুলকর, ছেলে অর্জুন তেন্ডুলকর ছিলেন। ছিলেন সচিনের হবু পুত্রবধু সানিয়া চন্দোক এবং তাঁর পরিবারের সদস্যেরাও। শচীন লিখেছেন, “প্রধানমন্ত্রীকে বিয়েতে আমন্ত্রণ জানানো আমাদের জন্য সম্মানের ছিল।” তরুণ দম্পতির আশীর্বাদের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন শচীন।শচীন তার পরিবারের সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে দেখা করেন এবং তাদেরও বিয়েতে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: জোড়া সুপার ওভারে প্রোটিয়াদের কাছে হারল আফগানিস্তান!

২৬ বছর বয়সি বাঁ-হাতি পেসার অর্জুন তেন্ডুলকর গত বছরের আগস্টে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সারেন। সানিয়া চন্দোক হলেন বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি এবং মুম্বইয়ের অন্যতম ধনী পরিবারের সদস্য।আগামী আইপিএলে অর্জুনকে দেখা যাবে কলকাতা শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার দল লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে। গত মরসুম পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতেন অলরাউন্ডার অর্জুন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন অর্জুন। সানিয়ার নিজের ব্যবসা রয়েছে। পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন সানিয়া।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto