Tuesday, June 30, 2026
HomeScrollপ্যাকেটজাত দুধে ব্যাকটেরিয়ায় ছড়াছড়ি! বিতর্কের মুখে কী বলল Amul, Mother Dairy, Country...
Coliform Bacteria In Packaged Liquid Milk

প্যাকেটজাত দুধে ব্যাকটেরিয়ায় ছড়াছড়ি! বিতর্কের মুখে কী বলল Amul, Mother Dairy, Country Delight?

প্যাকেটজাত দুধ খাওয়া কি আদৌ সুরক্ষিত? জেনে নিন এই প্রতিবেদন থেকে

ওয়েব ডেস্ক: প্যাকেটজাত তরল দুধ (Packaged Liquid Milk) খাওয়া কি আদৌ সুরক্ষিত? সম্প্রতি এই প্রশ্নটা জোরালো হয়েছে, কারণ আমূল (Amul), মাদার ডেয়ারি (Mother Dairy) এবং কান্ট্রি ডিলাইটের (Country Delight) মতো একাধিক নামজাদা সংস্থার প্যাকেটজাত দুধ এবং দুগ্ধজাত সামগ্রীতে মিলেছে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া (Coliform Bacteria)। শুধু তাই নয়, এই ব্যাকটেরিয়ার উপস্থিতি এফএসএসআআই-এর (FSSAI) নির্ধারিত সীমার থেকে অনেক বেশি বলে দাবি করা হয়েছে একটি ভিডিওতে। যদিও আমূলের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সম্প্রতি, ‘ট্রাস্টিফায়েড’ (Trustified) নামে একটি স্বাধীন অনলাইন তদন্তকারী সংস্থার একটি পরীক্ষায় দাবি করা হয়েছে যে, আমূল তাজা দুধে কলিফর্ম কাউন্ট প্রায় ৯৮০ CFU/ml এবং আমূল গোল্ড দুধে কলিফর্ম কাউন্ট প্রায় ২৫ CFU/ml, যা FSSAI-এর নির্ধারিত গুনমানের থেকে অনেকটাই বেশি। এছাড়াও মাদার ডেয়ারি কাউ মিল্কে টোটাল প্লেট কাউন্ট প্রায় ২,৪০,০০০ CFU/ml, যা নাকি নির্ধারিত সীমার প্রায় আট গুণ বেশি। এছাড়াও কান্ট্রি ডিলাইট কাউ মিল্কের এই টিপিসি কাউন্ট প্রায় ৬০,০০০ CFU/ml, যা নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন: ফেসবুক, ইউটিউবে আপত্তিকর ভিডিও! মাত্র ৩ ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে সরকার

এই দাবির প্রেক্ষিতে আমূল জানিয়েছে যে, এই ধরনের ভিডিও ও পোস্ট ‘ভুল তথ্য’ ছড়াচ্ছে এবং তাদের উৎপাদন ইউনিট আইএসও-সার্টিফায়েড, এবং পণ্য বাজারে ছাড়ার আগে ৫০টির বেশি গুণমান পরীক্ষা হয়। আমূল মস্তি দই প্রসঙ্গে সংস্থা বলেছে, দই একটি লাইভ প্রোডাক্ট, যাতে উপকারী ব্যাকটেরিয়া থাকে; সঠিকভাবে সংরক্ষণ ও হ্যান্ডলিং না হলে ল্যাব ফলাফলে প্রভাব পড়তে পারে। অন্যদিকে মাদার ডেয়ারি ও কান্ট্রি ডিলাইটও এই দাবিকে নস্যাৎ করেছে। এককথায়, উভয় সংস্থাই তাদের পণ্য FSSAI মানদণ্ড অনুযায়ী তৈরি ও পরীক্ষিত বলে দাবি করছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO