Saturday, June 27, 2026
HomeScrollসাইবার হানার শিকার খোদ কলকাতার প্রাক্তন সিপির ছেলে
Cyber Crime

সাইবার হানার শিকার খোদ কলকাতার প্রাক্তন সিপির ছেলে

ওড়িশার ভুবনেশ্বর থেকে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা

কলকাতা: এবার সাইবার হানার (Cyber Crime) শিকার খোদ কলকাতার প্রাক্তন সিপির মনোজ ভার্মার (IPS Manoj Verma) ছেলে। পেয়িং গেস্ট হিসাবে দিল্লিতে ঘর বুকিংয়ের সময় প্রতারণার শিকার হন পীযূষ ভার্মা। খোয়া যায় ৩০ হাজার টাকা। সেই ঘটনার তদন্তে নেমে ওড়িশার ভুবনেশ্বর থেকে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃত যুবকের নাম রাকেশ প্রধান বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী পীযূষ ভার্মা ওয়েবসাইটে পেয়িং গেস্ট হিসাবে থাকার জন্য দিল্লিতে বাড়ির খোঁজখবর করেন। তখনই একটি ওয়েবসাইট তাঁর চোখে পড়ে। ওই ওয়েবসাইট দেখার পর তাঁকে দিল্লির বেশ কিছু জায়গায় বাড়ি দেখানো হয়, যেখানে তিনি পেয়িং গেস্ট হিসাবে থাকতে পারেন। একটি জায়গা পীযূষ ভার্মার পছন্দ হয়। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে পীয়ুষ ভার্মা টাকা দেন। কিন্তু পরে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও ওই ওয়েবসাইটের পক্ষ থেকে আর কিছু জানানো হয় না। এরপর ওয়েবসাইটে দেওয়া মোবাইল নম্বরেও যোগযোগ করেন। কিন্তু সেখান থেকেও কোনও উত্তর পাননি প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার ছেলে। এরপরই ২ ফেব্রুয়ারি তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের নিয়ে বিতর্ক! হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন হিরণ

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO