Sunday, March 29, 2026
HomeScrollপ্রকাশ্য সভামঞ্চেই হিমন্ত বিশ্বশর্মাকে মহিলা সমর্থকের চুমু! ‘২৫ বছরের পরিশ্রমের ফল’ বলছেন...
Hemant Biswa Sharma

প্রকাশ্য সভামঞ্চেই হিমন্ত বিশ্বশর্মাকে মহিলা সমর্থকের চুমু! ‘২৫ বছরের পরিশ্রমের ফল’ বলছেন খোদ মুখ্যমন্ত্রী

চুমু ঘিরে বিতর্ক, ভোটের মুখে ‘ভালবাসা’র বার্তা হিমন্তর

ওয়েব ডেস্ক: অসমের নির্বাচনী (Assam Assembly Election 2026) প্রচারে এক অদ্ভুত মুহূর্ত ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ধেমাজিতে প্রচার সভার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে (Hemant Biswa Sharma) হঠাৎই কাছে টেনে গালে চুমু খান এক মহিলা সমর্থক। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল (Viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ভিডিওতে দেখা যায়, একদল মহিলা সমর্থক আবেগে ভাসছেন। মুখ্যমন্ত্রীকে দেখে কেউ জড়িয়ে ধরছেন, কেউ ফুল ছড়াচ্ছেন, কেউ আবার মোবাইলে বন্দি করছেন সেই মুহূর্ত। হাসি, কান্না আর উচ্ছ্বাসে ভরা এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে খেলছে কংগ্রেস! মধ্যপ্রাচ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির

ঘটনাটি নিয়ে বিরোধীদের সমালোচনার মাঝেই পাল্টা রাজনৈতিক বার্তা দেন হিমন্ত। তাঁর দাবি, “মা থেকে শিশু, সকলেই আমাকে ভালোবাসা দেন। এই চুমুতেও রয়েছে সেই ভালবাসা, পবিত্রতা ও একাত্মতা। ২৫ বছরের তপস্যার ফল এটা।”

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি হোক, কোভিডের সময় আইসিইউ হোক বা শিশু কল্যাণ, সব ক্ষেত্রেই তিনি মানুষের পাশে থেকেছেন। সেই কারণেই এই ভালোবাসা পাচ্ছেন বলে দাবি তাঁর। কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, “মানুষ কেন তাদের চুমু দেয় না, সেটা আমার দোষ নয়।”

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তাৎপর্যও খুঁজছে রাজনৈতিক মহল। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে বিজেপির বাড়তে থাকা প্রভাবকে তুলে ধরতেই এই মুহূর্তকে কাজে লাগানো হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

অসমে মহিলা ভোটারের সংখ্যা প্রায় পুরুষদের সমান। ‘অরুণোদয়’ প্রকল্পে আর্থিক সহায়তা থেকে ‘লখপতি বাইদেউ’ প্রকল্পে স্বনির্ভরতার সুযোগ—এই সব স্কিমের মাধ্যমে মহিলাদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ভাইরাল ‘চুমু-কাণ্ড’ এখন শুধু একটি ঘটনা নয়, বরং তা হয়ে উঠছে রাজনৈতিক বার্তার হাতিয়ার।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot