HomeBig newsমর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা! রবির সন্ধ্যায় শোকের ছায়ায় ডুবল টলি দুনিয়া
Tollywood Actor Rahul Banerjee Passes Away

মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা! রবির সন্ধ্যায় শোকের ছায়ায় ডুবল টলি দুনিয়া

কীভাবে ঘটল এই ঘটনা? দেখুন বিস্তারিত

কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee Passes Away)। রবিবার বিকেলে দিঘার অদূরে ওড়িশার তালসারিতে মৃত্যু হয়েছে টলিউড (Tollywood) অভিনেতার। শুটিং চলাকালীন রাহুলের (Rahul Arunodoy Banerjee) মৃত্যু হয় বলে খবর। তালসারিতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোটে চেপে শুটিংয়ের সময় অসাবধানবশত জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাকে খুঁজে পান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তালসারি উপকূল থানার পুলিশ। সেখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

টলিউড ইন্ডাস্ট্রিতে রাহুল ছিলেন এক পরিচিত ও প্রিয় মুখ। তাঁর অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে বাবার সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর স্টেজে অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন টেলিভিশনে তাঁর বড় ব্রেক আসে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘খেলা’-তে আদিত্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাঁকে দর্শকমহলে বিশেষ পরিচিতি এনে দেয়। পরবর্তীতে তিনি বড় পর্দাতেও সুযোগ পান এবং একাধিক সিনেমায় অভিনয় করেন।

আরও পড়ুন: কয়েক হাজার মেয়ে অডিশন দিতে এসেছিল, ‘ধুরন্ধর’ এ রণবীরের নায়িকায় কেন বাছা হয়েছিল সারা অজুর্নকে?

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যকে ব্যাপক জনপ্রিয়তা দেয়। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন তাঁর বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। ছবিটির গান ও গল্প আজও দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। অভিনয়ের পাশাপাশি রাহুলের পডকাস্ট ‘সহজ কথা’ও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিছুদিন বিরতির পর তিনি আবার ধারাবাহিকে ফিরেছিলেন এবং সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী থেকে ভক্ত—সকলেই শোকাহত এই প্রতিভাবান অভিনেতার অকাল প্রয়াণে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News