Monday, February 9, 2026
HomeScrollস্ত্রীকে জীবন্ত পুড়িয়ে 'খুন' স্বামীর! হাড়হিম কাণ্ড হায়দরাবাদে
Hyderabad

স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে ‘খুন’ স্বামীর! হাড়হিম কাণ্ড হায়দরাবাদে

নাবালিকা মেয়েকেও আগুনে ঠেলে দেয় অভিযুক্ত!

ওয়েব ডেস্ক: হাড়হিম করা ঘটনা হায়দরাবাদে (Hyderabad)। স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার (Murder) অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গত ২৪ ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নল্লাকুন্তা এলাকায়। এর পাশাপাশি মাকে বাঁচাতে এলে নিজের নাবালিকা মেয়েকেও আগুনে ঠেলে দেয় অভিযুক্ত। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, ভেঙ্কটেশ (৩২) ও ছায়ালতা ত্রিবেণী (২৬) প্রেম করে বিয়ে করেছিলেন। তাঁদের এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। তবে সম্প্রতি স্ত্রীকে নিয়ে সন্দেহ শুরু হয়েছিল ভেঙ্কটেশের। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা হতো। এ নিয়ে ঝগড়া চরমে উঠলে বাপের বাড়ি চলে গিয়েছিলেন ত্রিবেণী। তবে পরে স্ত্রীকে আবার ফিরিয়ে এনেছিলেন ভেঙ্কটেশ।

আরও খবর : বিহারে বিবাহ-স্ক্যাম! ডিভোর্স ছাড়াই ৩ বছরে ৩ বিয়ে! অবাক প্রশাসন

কিন্তু গত ২৪ ডিসেম্বর ফের স্বামী-ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেই সময় স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় ভেঙ্কটেশ। সেই সময় মাকে বাঁচাতে এগিয়ে এসেছিল তাঁর নাবালিকা মেয়ে। কিন্তু তাঁকেও জ্বলন্ত আগুনে (Fire) ঠেলে ফেলা হয় বলে অভিযোগ। তার পরেই সেখান থেকে চলে যায় অভিযুক্ত।

সেই সময় নাবালিকার চিৎকারে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। তার পরেই ত্রিবেণী ও তাঁর মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ক্রিবেণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মেয়ের অবস্থা আপাতত স্থিতিশীল। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। অভিযুক্ত ভেঙ্কটেশের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News